KBC-তে ‘দেশপ্রেম’-এর স্পেশাল এপিসোড, অপারেশন সিঁদুর থেকে ‘ভারত মাতা কি জয়’, হট সিটে সশস্ত্র বাহিনীর বীররা!

দেশ পেজ 3

নিউজ পোল ব্যুরো: স্বাধীনতা দিবসের (15th August) প্রাক্কালে যখন গোটা দেশ দেশপ্রেমে উদ্বেল, তখন টেলিভিশনের জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ সিজন ১৭-এর (KBC) মঞ্চে দেখা গেল ভিন্ন এক আবেগময় দৃশ্য। অমিতাভ বচ্চনের সঞ্চালনায় এবার হট সিটে বসলেন দেশের সাহসিনী সেনা কর্নেল সোফিয়া কুরেশি (Sofiya Qureshi), উইং কমান্ডার ব্যোমিকা সিং (Vomika Singh) এবং কমান্ডার প্রেরণা দেওস্থলি (prerna Deosthalee) ।

আরও পড়ুন: India Pakistan: মুনিরের মুখে আবারও ভারতের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হুমকি, টার্গেট জামনগরের তেল শোধনাগার

সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের অফিসিয়াল পেজে (KBC) প্রকাশিত একটি প্রোমো ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। ক্লিপটির শুরুতেই কর্নেল সোফিয়াকে হট সিটে দেখা যায়, পাশে ব্যোমিকা ও প্রেরণা। সেখানেই উঠে আসে সাম্প্রতিক আলোচিত ‘অপারেশন সিন্দুর’ (Operation Sindoor) প্রসঙ্গ।

কর্নেল সোফিয়া বলেন, “পাকিস্তান এটা করে চলেছে বহুদিন ধরেই। তাই আমাদেরও জবাব দেওয়া প্রয়োজন ছিল। সেখান থেকেই অপারেশন সিন্দুরের পরিকল্পনা।” অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সম্মতির মাথা নাড়ানো যেন গোটা দেশের সুরকে প্রতিধ্বনিত করল। এই বিশেষ পর্বে দেখা যাবে তিন বাহিনীর প্রতিনিধিদের নিজেদের পরিচয় দিতে, সেই সঙ্গে থাকবে স্বাধীনতা দিবস উদযাপনের এক বিশেষ মুহূর্ত। দর্শকদের উত্তাল স্লোগানের মাঝে অমিতাভ জোরে বলেন, “ভারত মাতা কি…” আর গোটা স্টুডিও গর্জে ওঠে, “জয়!” এই পর্ব সম্প্রচারিত হবে ১৫ আগস্ট রাত ৯টায়, Sony Entertainment Television এবং Sony LIV-এ।

উল্লেখ্য, ‘অপারেশন সিঁদুর’ ছিল ৭ মে ভোরে পহেলগাম সন্ত্রাসী হামলার প্রতিশোধে চালানো একটি গুরুত্বপূর্ণ সামরিক অভিযান। এই অভিযানে পাকিস্তানের ভিতরে ৯টি সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করা হয়। ভারতীয় বাহিনী ৮ ও ৯ মে রাতে সীমান্তে পাকিস্তানের ড্রোন হামলার (Pakistan Drone Attack) পাল্টা জবাবও দেয়। এর ফলস্বরূপ চার দিন ধরে ভারত-পাকিস্তান (India Pakistan) সীমান্তে সামরিক উত্তেজনা তৈরি হয়, যা ১০ মে একটি সমঝোতার মাধ্যমে কিছুটা প্রশমিত হয়। এই দেশের তিন সাহসিনীর উপস্থিতি শুধু কেবিসি (KBC) নয়, পুরো দেশের গর্ব—আর এই পর্ব নিঃসন্দেহে হয়ে উঠবে এবারের স্বাধীনতা দিবসের সবচেয়ে স্মরণীয় টেলিভিশন মুহূর্ত।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole