Indore: থুথুর প্রতিবাদে মৃত্যু! সভ্যতা কি হার মানছে বর্বরতার কাছে?

অপরাধ দেশ

নিউজ পোল ব্যুরো: ঘটনা কলকাতার নয়, মধ্যপ্রদেশের ইন্দোরে (Indore) বিজয়নগর এলাকায়। ঘটেছে রবিবার রাতে। ফলে আমাদের- বাঙ্গালিদের কোন চিন্তার বিষয়ই না! পুলিশের তদন্ত করে বিষয়টি পরিস্কার হওয়ার পরে একটু দেরিতে সংবাদ মাধ্যমের সামনে আসে। ২৫ বছরের ধাবা মালিকের খুনের (murder)অপরাধে তিনজন গ্রেফতারও হয়েছে।

আরও পড়ুন: Kashmiri Pandit: ৩৫ বছর পর রিওপেন ১৯৯০ সালের জঙ্গি হামলায় নিহত কাশ্মীরি পণ্ডিত নার্সের খুনের মামলা, তল্লশি একাধিক জায়গায়

পুলিশের ডেপুটি সুপারিন্টেনডেন্ট মধ্যপ্রদেশের ইন্দোরে (Indore) বিজয়নগরে একটি ধাবার মালিক ২৫ বছরের যুবককে খুনেরে অভিযোগে গ্রেফতার হয়েছে রাজ আহির্বার, পবন রজক এবং জগদীশ সিশোদিয়া। রবিবার রাতে ধাবা বন্ধ করে ফেরার পথে লেখরাজ (২৫) নামের যুবকটির সঙ্গে ওই তিন যুবকের বচসা বাধে। যুবক তিনজন লোকের থুথু ফেলার প্রতিবাদ করেছিল। তখন তিনজন ছুরি ও চপার নিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই ধাবা মালিকের মৃত্যু হয়। পুলিশ প্রথমেই তদন্তে নেমে হকচকিয়ে যায়। স্বাভাবিক ভাবেই এত তুচ্ছ কারণের জেরে এই খুন কিনা খতিয়ে দেখে তারপরে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। যে অপরাধের জেরে এই খুনের ঘটনা সেটা যে এত তুচ্ছ হতে পারে তা পুলিশের মাথায় আসেনি।

রাতে ধাবা বন্ধ করে ফেরার পথে লেখরাজ দেখতে পায় তিনজন যুবকের একজন গুটকার থুথু (spitted)রাস্তায় ফেলছে। স্বাভাবিক ভাবেই তিনি এর প্রতিবাদ করেন। তখন তিন যুবক চড়াও হয় ধাবা মালিকের ওপর। ছুরি ও চপার দিয়ে আঘাত করে লেখরাজের ওপর। ঘটনা স্থলেই যুবকের মৃত্যু হয়। পুলিশ তদন্তে নেমে প্রথমে অবাক হয়ে যায়। তদন্তের পরে অবশ্য তিনজনকে গ্রেফতার করেছে। সত্যি কি অদ্ভুত আর বিচিত্র এই দেশ। রাস্তাঘাট ময়লা করার যে জন্মগত অধিকার আমরা বিনা আয়াসে রপ্ত করেছি। যেখানে – সেখানে থুথু ফেলা, ইয়ে করা, প্লাস্টিক ফেলা, পরিবেশের ক্ষতি করা- তার প্রতিবাদ করার মত আহাম্মকির ফল এই ভয়ংকর পরিণতি ইন্দোরে। (Indore)

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole