Heavy Rainfall Update: আজ থেকেই বাড়বে ঝড়বৃষ্টির প্রকোপ, জেনে নিন কোন কোন জেলায় সতর্কতা জারি করল হাওয়া অফিস…

আবহাওয়া কলকাতা জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: নতুন করে নিম্নচাপের কারণে ফের বৃষ্টিতে ভাসছে বাংলা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আকাশে রোদের ঝিলিক দিলেও আগামী কয়েকদিন মেঘ-বৃষ্টির খেলা চলবে। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আজ বৃহস্পতিবার নিম্নচাপের প্রভাবে জেলায় জেলায় ঝড়-বৃষ্টি চলবে। পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে। তবে কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলেই জানিয়েছে হাওয়া অফিস। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গেই বইতে পারে পাশাপাশি ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া। নিম্নচাপের কারণে মৎস্যজীবীদের ২২-২৩ তারিখ উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে।দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে বৃহস্পতি ও শুক্রবার ঝড়বৃষ্টির প্রকোপ আরও বাড়বে।

অন্যদিকে হওয়া অফিস উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি পূর্বাভাস জারি করেছে। বৃহস্পতিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার আলিপুরদুয়ারে দার্জিলিং সহ উত্তরবঙ্গের বাকি জেলাতেই। ভারী বৃষ্টির সঙ্গেই উত্তরের জেলাগুলিতে ৪০-৫০কিলোমিটার বেগে বইতে পারে ঝোড় হাওয়া বইতে পারে। শনি ও রবিবারেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে।