Durand Cup: অভিষেকেই ডুরান্ড ফাইনালে ডায়মন্ড হারবার এফসিডু

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: ডুরান্ড কাপের (Durand Cup) অভিষেকেই চমক দিল ডায়মন্ড হারবার এফসি (DHFC)। বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে সেমিফাইনালে ডায়মন্ড হারবার ২-১ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে ফাইনালে পৌঁছল। মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি জয়ের পর বড় ধাক্কা ইস্টবেঙ্গলের। শনিবার ফাইনালে ডায়মন্ড হারবারের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ড্রয়ে শেষ হয়। দ্বিতীয়ার্ধে অধিক আক্রমণাত্মক খেলে ডায়মন্ড হারবার এফসি। নকআউট ও গ্রুপ লিগ মিলিয়ে তিন আইএসএল ক্লাবকে হারাল কিবু ভিকুনার দল। ম্যাচের প্রথমার্ধে অসংখ্য সুযোগ নষ্ট করে ইস্টবেঙ্গল।

ডায়মন্ড হারবারও (DHFC) সু্যোগ পেয়েছিল, কাজে লাগাতে ব্যর্থ। প্রথম মিনিটেই ইস্টবেঙ্গল ডিফেন্সের ভুলে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ডায়মন্ড হারবার। চার মিনিটের মাথায় উইং থেকে মিগুয়েলের দৌড়ে আক্রমণের ঝাঁঝ বাড়ায় ইস্টবেঙ্গল। ৮ মিনিটে আক্রমণে ডায়মন্ড হারবার এফসি। জবির সেন্টার থেকে পলের শট মাঠের বাইরে। ১৫ মিনিটে নুঙ্গার থেকে মহেশ, সেখান থেকে দিমি থেকে বল পেলে মিগুয়েলের শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

ম্যাচের ২৪ মিনিটের মাথায় ডায়মন্ড হারবারের স্যামুয়েলের শট পোস্টে লাগে। ৪৩ মিনিটে মহেশের থেকে বল বিপিনের পায়ে। সেখান থেকে বল পেয়ে দিমি হেড দিয়েও গোলে রাখতে পারলেন না। ইস্টবেঙ্গল ডিফেন্সের ফাঁকফোকর কাজে লাগিয়ে প্রথম গোল পেল ডায়মন্ড হারবার এফসি। দ্বিতীয়ার্ধে নুঙ্গা ও এডমুন্ডকে তুলে নামানো হয় প্রভাত লাকরা ও জিকসন সিংকে। ৬৬ মিনিটে মিকেল কোর্তাজারের গোলে এগিয়ে যায় ডায়মন্ড হারবার। ফ্রিকিক থেকে বক্সের মধ্যে বল পেয়ে ব্যাক ভলিতে গোল করেন তিনি। দুই মিনিটের মাথায় সমতায় ফেরে ইস্টবেঙ্গল।

আরও পড়ুন: National Sports Governance Bill : আইনে পরিণত হল জাতীয় ক্রীড়া প্রশাসন বিল

আনোয়ার আলি দূরপাল্লার শটে গোল করেন। ৭২ মিনিটে সাউল ক্রেস্পোকে তুলে রশিদকে নামান অস্কার। তাতেও তেমন কিছু বদল হল না ইস্টবেঙ্গলের। ৮৩ মিনিটে কর্নার থেকে বল পেয়ে ডায়মন্ডের হয়ে গোল করেন জবি জাস্টিন।

ম্যাচ শেষে রেফারিকে দুষলেন লাল-হলুদ হেড কোচ অস্কার ব্রুঁজো। মাত্র চার বছরের যাত্রা পথে ডুরান্ড ফাইনালে (Durand Cup) স্বপ্ন সত্যি দিকে এগোচ্ছেন বলে জানালেন ডায়মন্ড হারবার কোচ কিবু ভিকুনা। ৮৫ মিনিটে সহজ সুযোগ পেয়েও বল বাইরে মারেন রশিদ। ৮৯ মিনিটে বিপিন সিং ও প্রভাত লাকরার জায়গায় নামানো হয় পিভি বিষ্ণু ও ডেভিড লালহানসাঙ্গাকে। তাতে খুব একটা লাভ হয়নি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole