নিউজ পোল ব্যুরো: অনলাইন(Online) ফ্যান্টাসি গেম খেলে টাকা জেতার দিন শেষ। কারণ কেন্দ্রীয় সরকার সংসদে এনেছে নতুন আইন- “দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল, ২০২৫”। এই বিল(Bill) ইতিমধ্যেই লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষেই পাশ হয়ে গিয়েছে। এর ফলে জনপ্রিয় অনলাইন ফ্যান্টাসি গেম(Game) যেমন ড্রিম ইলেভেন (Dream 11), এমপিএল (MPL), মাই ইলেভেন সার্কেল-এর মতো অ্যাপগুলিতে আর কোনও আর্থিক লেনদেন করা যাবে না।সরকারের দাবি, এই পদক্ষেপ মূলত প্রতারণা, আসক্তি এবং অবৈধ আর্থিক লেনদেন রুখতেই নেওয়া হয়েছে।
আরও পড়ুন: Tiktok: ভারতে টিকটক প্রত্যাবর্তনের ইঙ্গিত? ব্যবহারকারীরা পাচ্ছেন ওয়েবসাইটে প্রবেশাধিকার
এতদিন পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের(Bank Account) মাধ্যমে ব্যবহারকারীরা এই অ্যাপগুলিতে(App) টাকা জমা দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন। নতুন আইনে এই প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ হয়ে গেল।এই সিদ্ধান্তের পরেই গেমিং সংস্থাগুলিও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। ড্রিম ইলেভেন(Dream 11) ঘোষণা করেছে, তারা সমস্ত রিয়াল মানি প্রতিযোগিতা বন্ধ করবে। তবে ব্যবহারকারীরা আগের মতোই বিনামূল্যের টুর্নামেন্ট খেলতে পারবেন। একইভাবে এমপিএলও(MPL) জানিয়েছে, তারা রিয়াল মানি গেম থেকে সরে আসছে এবং সংস্থার অন্যান্য কাজের দিকে নজর দেবে।
প্রসঙ্গত, এতদিন অনলাইন গেমিং ইন্ডাস্ট্রিতে(Online Gaming)বছরে প্রায় ১০ হাজার কোটি টাকার লেনদেন হতো। তার উপর নির্ভর করে সরকারের মোটা অঙ্কের জিএসটি(GST)আদায় হত। বিশেষজ্ঞদের মতে, এই নতুন আইনের ফলে সেই ব্যবসায় ধস নামতে চলেছে। বহু গেমিং স্টার্টআপ ও কোম্পানি বিপাকে পড়তে পারে বলে আশঙ্কা।তবে, সরকারের বক্তব্য স্পষ্ট মানুষের অর্থনৈতিক ক্ষতি এবং গেম আসক্তি থেকে রক্ষা করতেই এই বিল আনা হয়েছে। ফলে গেমিংয়ের জগতে নতুন এক অধ্যায় শুরু হতে চলেছে, যেখানে “মজা থাকবে, কিন্তু টাকা থাকবে না”।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
