Kanchana Maitra: স্টেশনের হাতাহাতি থেকে পর্দার “কপাল”! কাঞ্চনার ভাইরাল ভিডিওর আড়ালে ছিল চমকপ্রদ সিনেমার প্রচার

কলকাতা পেজ 3

নিউজ পোল ব্যুরো: সম্প্রতি শিয়ালদহ স্টেশনের (Sealdah station) সামনে এক চাঞ্চল্যকর ঘটনা ঘিরে তোলপাড় হয়েছিল নেটদুনিয়া। টলিউড অভিনেত্রী (Tollywood Actress) কাঞ্চনা মৈত্রের (Kanchana Maitra) একটি ভিডিও হঠাৎই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, যেখানে তাকে এক ব্যক্তি ও এক মহিলার সঙ্গে তীব্র বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি করতে দেখা যায়। চোখের সামনে এমন দৃশ্য দেখে হতবাক নেটিজেনরা। অনেকেই কাঞ্চনার বিরুদ্ধে কটাক্ষ ছুঁড়ে দেন, কেউ বলেন ‘পাবলিসিটি স্টান্ট’, তো কেউ আবার সরাসরি ‘অভিনেত্রীর অপেশাদারিত্ব’ নিয়ে প্রশ্ন তোলেন।

আরও পড়ুন: National Space Day: ‘এরপর গভীর মহাকাশ অনুসন্ধান, প্রস্তুতি নিন’, জাতীয় মহাকাশ দিবসে যুব সমাজকে আহ্বান প্রধানমন্ত্রীর

কিন্তু আসল চমক তখনও বাকি ছিল। কিছুদিন যেতে না যেতেই কাঞ্চনা (Kanchana Maitra) নিজেই মুখ খোলেন গোটা ঘটনার ব্যাখ্যা দিতে। জানিয়ে দেন, সেই ‘হাতাহাতির দৃশ্য’ কোনও বাস্তব কেলেঙ্কারি নয়, তার আগামী ছবি ‘কপাল’-এর প্রচারেরই অভিনব কৌশল! কাঞ্চনার (Kanchana Maitra) কথায়, “আমি কখনও কারও অনুভূতিতে আঘাত দিতে চাইনি। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। এটা ছিল শুধুই আমাদের সিনেমার প্রোমোশনের অংশ।”

ছবির পরিচালক শুভেন্দু রাজ বোস ও গোটা টিম মিলে এমন একটা পথনাট্য ভাবনা থেকে শুরু করেছিলেন এই প্রচারাভিযান। উদ্দেশ্য ছিল, বাস্তবজীবনের মতো একটি মুহূর্ত তৈরি করে দর্শকের মনে প্রশ্ন জাগানো। তবে, তাদের এই পরিকল্পনা যে ‘উল্টো ফল’ দিতে পারে, সেটা হয়তো আগে ভাবেননি কেউই। নতুন বাংলা ছবি (Bengali Cinema) ‘কপাল’, মুক্তি পেতে চলেছে ১৯ সেপ্টেম্বর। গল্প আবর্তিত হয়েছে একজন জীবনসংগ্রামী মানুষের কাহিনিকে ঘিরে। প্রশ্ন উঠেছে, টাকার জন্য জীবন, না জীবনের জন্য টাকা? এই দ্বন্দ্বের মোড়কে গড়ে উঠেছে গল্প। মূল চরিত্রে রয়েছেন কাঞ্চনা মৈত্র ছাড়াও রাজা সরকার ও সুকন্যা দত্ত। এখন দেখার, এই ‘স্টান্ট’-এর আলোচনার জোয়ারে ভেসে ছবি কতটা দর্শকের কপালে জায়গা করে নিতে পারে!

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole