নিউজ পোল ব্যুরো: দিল্লির স্বাস্থ্যখাতে দুর্নীতির অভিযোগে ফের অস্বস্তিতে আম আদমি পার্টি (আপ)। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) তল্লাশি অভিযান চালায় আপের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান নেতা সৌরভ ভরদ্বাজের (Sourabh Bharadwaj) বাসভবনে। ভরদ্বাজের (Sourabh Bharadwaj) বাড়ি সহ একইসঙ্গে দিল্লি (Delhi) ও আশপাশের মোট ১৩টি জায়গায় চলে তল্লাশি। অভিযানের কেন্দ্রে হাসপাতাল নির্মাণ সংক্রান্ত একটি বহু-কোটি টাকার দুর্নীতির অভিযোগ।
আরও পড়ুন: Jiban Krishna Saha: এবার ED-এর জালে বড়ঞার তৃণমূল বিধায়ক, নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার জীবনকৃষ্ণ সাহা
ইডি (ED) সূত্রে খবর, দিল্লি সরকার ২০১৮-১৯ সালে ২৪টি আধুনিক হাসপাতাল নির্মাণের অনুমোদন দেয়, যেগুলির কাজ ৬ মাসের মধ্যে শেষ করার কথা ছিল। বাস্তবে সেই প্রকল্পগুলির অনেকাংশ এখনও অপূর্ণ। কিন্তু ইতিমধ্যেই ৮০০ কোটিরও বেশি টাকা খরচ দেখানো হয়েছে (Saurabh Bharadwaj)। শুধু লোকনায়ক হাসপাতালের নির্মাণে ৪৮৮ কোটি বরাদ্দ থাকলেও প্রকৃত খরচ ১১৩৫ কোটি টাকারও বেশি বলে অভিযোগ।
মূলত প্রকল্পের সময়সীমা লঙ্ঘন, বাজেটের অস্বাভাবিক বৃদ্ধি, আইসিইউ ও পলিক্লিনিক নির্মাণে বিলম্ব, এবং আর্থিক অস্বচ্ছতা ঘিরেই প্রশ্ন তুলেছে তদন্তকারী সংস্থা। দাবি করা হচ্ছে, প্রকল্পগুলির বাস্তবায়নে সরকারি তহবিলের অপব্যবহার, কাজের অনিয়ম ও প্রভাবশালী ঠিকাদারদের সঙ্গে গোপন সমঝোতার চক্র তৈরি হয়েছিল। ২০২৪ সালের আগস্টে দিল্লি বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা বিজেন্দ্র গুপ্ত এই দুর্নীতির অভিযোগ আনেন। সেই মামলার ভিত্তিতেই ইডি অভিযান চালায়। এর আগে এই মামলায় আপের আরেক প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের নামও উঠে এসেছিল।
তৃণমূল (TMC) স্তরে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল আপ। কিন্তু সেই স্বাস্থ্যক্ষেত্রেই এত বড় দুর্নীতির অভিযোগ ওঠায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে চরম বিতর্ক। আপ নেতৃত্ব যদিও এখনো পর্যন্ত বিষয়টি নিয়ে মুখ খোলেনি। তবে সূত্রের খবর, ইডির পরবর্তী পদক্ষেপে আপ নেতৃত্বের আরও কয়েকজনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
