সঙ্গীতা ঘোড়ুই: বাংলা ছবির দুনিয়ায় এখন অন্যতম আলোচিত খবর নায়ক যিশু সেনগুপ্তর(Jisshu Sengupta) নতুন ইনিংস। এবার তিনি পরিচালক। দুর্গাপুজোর আগেই প্রযোজনা সংস্থা হোয়াই সো সিরিয়াস ফিল্মস-এর (Why So Serious Films) ব্যানারে আসছে নতুন মিউজিক ভিডিয়ো ‘দুগ্গা মা এসেছে’(Dugga Ma Esechhe)। গানটিতে থাকছেন অভিনেতা সৌরভ দাসও(Saurav Das)। দেখা যাবে দর্শনা বণিক(Darshana Banik), ইন্দ্রাশিস রায়(Indrashis Roy) এবং রাহুল মজুমদারকে(Rahul Mazumder)। দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির জন্য বিশেষভাবে তৈরি এই গানটির সঙ্গীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। সমাজমাধ্যমে(Social Media) ইতিমধ্যেই মুক্তি পেয়েছে গানের প্রথম ঝলক। অফিসিয়াল পোস্টারও(Official Poster) শেয়ার করেছেন এই দুই তারকা।
যিশু-সৌরভের এই নতুন প্রযোজনা সংস্থা কেবল গান নয়, একাধিক বাংলা কনটেন্ট তৈরির দিকেও নজর দিচ্ছে। ইতিমধ্যেই দু’-তিনটি ছবির কনসেপ্ট নিয়ে কাজ শুরু হয়েছে। তবে তাদের প্রথম ছবি কোনটি হবে, তা খুব শিগগিরই জানা যাবে।এই প্রযোজনা সংস্থার গড়ে ওঠার গল্পটাও সিনেমার মতোই। একসময় যিশু ও সৌরভের মধ্যে মতবিরোধ হয়েছিল, দু’-তিন বছর কথা পর্যন্ত বলেননি। পরে সেলিব্রিটি ক্রিকেট লিগের সূত্র ধরে সম্পর্ক ফের গাঢ় হয়। যিশুর জন্মদিনেই রেজিস্টার্ড হয় তাদের স্বপ্নের প্রযোজনা সংস্থা।

ইন্সটাগ্রাম পেজের লিঙ্ক: https://www.instagram.com/p/DNzoSj3YpcU/?igsh=MTNvNXZqNmRvaTZlbg==
এর আগে নীলাঞ্জনা শর্মার সঙ্গে যিশুর একটি প্রযোজনা সংস্থা ছিল। ব্যক্তিগত জীবনের পরিবর্তনের পর এবার নতুনভাবে শুরু করলেন তিনি। বাংলা থেকে হিন্দি, দক্ষিণী সিনেমা সব জায়গাতেই অভিনয়ে নিজের ছাপ রেখেছেন যিশু সেনগুপ্ত। তবে এবার তার পরিচালিত কাজ দেখার জন্য দর্শকদের মধ্যে যে আলাদা উৎসাহ তৈরি হয়েছে, তা বলাই বাহুল্য। এই সপ্তাহেই মুক্তি পাচ্ছে তার পরিচালিত দুর্গাপুজোর গান ‘দুগ্গা মা এসেছে’, যা ইতিমধ্যেই দর্শকমনে বাড়িয়ে দিয়েছে কৌতূহল।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
