নিউজ পোল ব্যুরো: বাণিজ্য যখন কূটনীতির হাতিয়ার হয়ে ওঠে, তখন রাজনৈতিক উত্তেজনাও আর কেবল সীমান্তে সীমাবদ্ধ থাকে না। এমনই এক নজির তৈরি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump), যখন ভারত ও পাকিস্তানের (India Pakistan) মধ্যে তীব্র সামরিক উত্তেজনার আবহে তিনি দিল্লিকে (Delhi) হুমকি দিয়েছিলেন ‘মাথা ঘুরিয়ে দেওয়ার মতো শুল্ক’ বসানোর।
আরও পড়ুন: Modi-Trump: মোদীর সঙ্গে কথা বলতে চেয়ে ৪ বার ফোন ট্রাম্পের, ফোনই ধরেনি প্রধানমন্ত্রী: রিপোর্ট
সম্প্রতি একটি ক্যাবিনেট বৈঠকে সেই পুরনো ঘটনার উল্লেখ করে ট্রাম্প বলেন, “ভারত-পাক যুদ্ধের সময় আমি মোদীকে (Narendra Modi) ফোনে বলেছিলাম, তোমরা যদি পরমাণু যুদ্ধের দিকে এগোও, তাহলে আমি তোমাদের সঙ্গে কোনও বাণিজ্য চুক্তি করব না। বরং এমন শুল্ক চাপাব যে মাথা ঘুরে যাবে।” ট্রাম্প (Donald Trump) দাবি করেন, তার হুঁশিয়ারির পরেই নয়াদিল্লি নড়েচড়ে বসে এবং মাত্র পাঁচ ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে বাধ্য হয়। ট্রাম্প আরও বলেন, “ভারত ও পাকিস্তানের সম্পর্ক ঐতিহাসিকভাবে উত্তেজনাপূর্ণ। আমি নিজে সেই উত্তেজনা প্রশমনে বড় ভূমিকা নিয়েছি। যদি আবারও এমন সংঘাত শুরু হয়, আমি নিশ্চিত করব সেটা যেন থেমে যায়।”
তবে এই দাবিগুলিকে একাধিকবার খণ্ডন করেছে ভারত সরকার। নয়াদিল্লি স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভারতীয় ভূখণ্ড ও কূটনীতির ক্ষেত্রে কোনও বিদেশি হস্তক্ষেপের অবকাশ নেই। বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর (S Jaishankar) থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রক সবাই একবাক্যে জানিয়েছেন, পাকিস্তানের অনুরোধেই সংঘর্ষবিরতির সিদ্ধান্ত হয়েছিল এবং তাতে মার্কিন ভূমিকার কোনও প্রশ্নই ওঠে না। অন্যদিকে, ভারতের কৃষিপণ্য ও রফতানি নিয়ে ট্রাম্পের (Donald Trump) বাড়তি শুল্ক আরোপ নিয়ে মোদী সরকার সাফ জানিয়ে দিয়েছে, দেশের কৃষকদের স্বার্থে কোনও আপস করা হবে না।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
