নিউজ পোল ব্যুরো:পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে,ততই সংগঠনকে মজবুত করার কৌশলে নেমেছে বিজেপি।সেই লক্ষ্যেই আজ দিল্লি রওনা দিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharjee Delhi visit)।দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে অনুষ্ঠিত হতে চলা এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে রাজ্য কমিটি গঠন,ভোটার তালিকা সংশোধনের জন্য বিশেষ ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়া,এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:https://thenewspole.com/2025/08/30/ssc-disqualified-candidates-list-supreme-court-directive/
গত দুই মাস ধরে সংগঠনকে নতুন করে গুছিয়ে নেওয়ার উদ্যোগ চালাচ্ছেন শমীক (Shamik Bhattacharjee Delhi visit)।দিল্লি বৈঠকের পাশাপাশি তাঁর সফরে রাজ্য বিজেপির আগামী আন্দোলন ও কৌশল নিয়েও নির্দেশনা পাওয়া যেতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা।
সোমবার সকালে শমীক কলকাতায় ফিরবেন সংগঠক সুনীল বনসলকে নিয়ে।এরপরই রাজ্যে একাধিক সাংগঠনিক বৈঠক হওয়ার কথা।পাশাপাশি, ‘এক দেশ, এক ভোট’ বিষয়ক একটি ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হবে আইসিসিআর-এ সকাল ১১টায়।
অন্যদিকে,শনিবার রাজ্য বিজেপির নির্বাচন কমিটির সঙ্গে বৈঠকে বসেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।বৈঠক শেষে তিনি জানান,-দলের দেওয়া সমস্ত অলিখিত দায়িত্ব পালন করছেন তিনি।এমনকি পার্টি অফিস পরিষ্কার করতেও রাজি আছেন বলে কটাক্ষ করেন।পাশাপাশি,২০২৬-এর নির্বাচনে পূর্ব মেদিনীপুরের ১৬টি আসন বিজেপিকে উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কhttps://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
রাজনৈতিক মহলের মতে, ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে ঝাঁঝালো করতে দিল্লি সফর যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তা স্পষ্ট করে দিলেন শমীক ভট্টাচার্য। দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর বৈঠক যেমন আগামী দিনে রাজ্য বিজেপির সাংগঠনিক কাঠামো ও আন্দোলনের রূপরেখা নির্ধারণে বড় ভূমিকা নিতে চলেছে, তেমনই শুভেন্দু অধিকারীর লড়াকু বার্তা দলের কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করছে।দুই নেতার এই উদ্যোগ একদিকে যেমন দলের ভেতরে নতুন জোশ ও আত্মবিশ্বাসের সঞ্চার করবে, তেমনই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকে আরও সরগরম করে তুলবে। পর্যবেক্ষকদের মতে, শমীকের দিল্লি সফর আর শুভেন্দুর আক্রমণাত্মক অবস্থান—দু’য়ে মিলে এটাই ইঙ্গিত দিচ্ছে যে, আগামী দিনগুলোতে বাংলার রাজনৈতিক ময়দান আরও উত্তপ্ত হতে চলেছে।
