সুমনা আদকঃ বিলেত ফেরত ডাক্তারের কথা সবাই শুনেছেন। দেখলেই শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়। যে সংগঠনের জন্য এই লেখা তার কথা শুনলেও শ্রদ্ধায় মাথা নত হয়ে যাবে। বলছি ইউনাইটেড কিংডম বেঙ্গলি কম্যুউনিটির (UKBC)কথা। খোদ ব্রিটিশ দেশের মধ্যে থেকে দেশের সংস্কৃতির চর্চা করা বড় কম কথা নয়। আর হাঁটি হাঁটি পা করে ইতিমধ্যেই এই সংগঠনের বয়স হল পাঁচ বছর।
UKBC-র যাত্রা পথ একেবারেই মসৃণ নয়। বাঙালির মাতামাতি ছিল আমেরিকার বঙ্গ সম্মেলন নিয়ে। ইংল্যান্ড- এর বাঙালি দেখিয়ে দিলো আদতে নিজের সংস্কৃতিকে ভালোবাসলে তাকেও উপভোগ করা যায় নিজের মতো করে। ২০১৮ এর ৭ ফেব্রুয়ারী যেমনি ভাবা তেমনি কাজ ২০১৯ এ পেয়ে গেল ছাড়পত্র। UKBC হয়ে গেলো “আমরা বাঙালি।” কোভিড কালে ছিল ভার্চুয়াল অনুষ্ঠান, পুরো ৫৪ টিমের মেম্বার উপস্থিত ছিল সেদিনের কঠিন সময়েও। স্পনসর, চ্যারিটি , টিকিট ভাড়া ইত্যাদি UKBC-র আয়ের উৎস। ভবিষ্যতে আরও কোন স্থায়ী আয়ের চেষ্টা করা হতে পারে। এবং সেই উদ্যোগ ইতিমধ্যেই নেওয়া হয়েছে।
বাংলা থেকে বাঙালি শিল্পী নিয়ে যাওয়ার পাশাপাশি বুটিকের শাড়ি ,জুয়েলারি আর বাংলার রকমারি খাবার– দুদিনের সংস্কৃতি কেন্দ্রিক অনুষ্ঠানে থাকে অনেক আকর্ষণই । UKBC নিয়ে উৎসাহী এই দেশের বাঙালি দের সাথে অন্য দেশের প্রবাসীরাও, ইংল্যান্ডের এই কর্মকান্ডের প্রধান সহায়ক। লন্ডন স্কটল্যান্ডের পরে এবছর হল বার্মিংহামে। বঙ্গ সম্মেলনকে গানের তালে মাতাতে ছিলেন মনোময়,ময়ূরী, ত্রিজয়, ঋদ্ধি, অরুণাসিস ও আরও অনেকে।
একালের প্রজন্মের মধ্যে ভালোবাসা না জন্মালে তাকে আগলে রাখা কেমন করেই বা সম্ভব। বাঙালি পারে নিজের সবটুকু দিয়ে সভ্যতাকে আগলে রাখতে। বাঙালি বাঁচিয়ে রাখতে চায় নিজের উৎসকে। মনে রাখে তাঁর নিজস্ব শিকড়ের সন্ধান। নিজের দেশ ভারতবর্ষকে। UKBC করে দেখাল “আমি” থেকে “আমরা” হয়ে বিলেতেও ঐক্য ও সংস্কৃতির বিকাশ ঘটাতে।
