Elon Musk: বন্ধুত্ব ভেঙে সংঘাত! মাস্কের নতুন দলের জবাবে ট্রাম্পের তীব্র কটাক্ষ

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা। টেক জায়ান্ট এলন মাস্ক (Elon Musk) হঠাৎ রাজনীতির ময়দানে পা রাখলেন—তা-ও আবার স্বাধীন রাজনৈতিক দল গড়ে। আর সেই ঘোষণাতেই তীব্র প্রতিক্রিয়া জানালেন প্রাক্তন বন্ধু ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। দ্বিদলীয় ব্যবস্থায় নতুন দলের প্রবেশকে ‘হাস্যকর’ আখ্যা দিয়ে মাস্ককে কটাক্ষ করলেন তিনি। তবে মাস্কও (Elon Musk) চুপ থাকেননি। শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের রাজনীতির এক সম্ভাব্য ‘ত্রিমুখী লড়াই’-এর কেমিস্ট্রি।

আরও পড়ুন: Himachal Pradesh: পাহাড়ে প্রকৃতির রোষ! হিমাচল-উত্তরাখণ্ডে টানা বৃষ্টিতে তাণ্ডব, প্রাণ হারালেন ৭৮, ধস-হড়পা বানে পর্যটকেরা আটকে

মার্কিন রাজনীতিতে বড়সড় চমক! টেসলা (Tesla) ও স্পেসএক্স কর্তা এলন মাস্ক (Elon Musk) ‘আমেরিকা পার্টি’ (America Party) নামে এক নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা করতেই পাল্টা আক্রমণ করলেন ডোনাল্ড ট্রাম্প। মাস্কের এই রাজনৈতিক উদ্যোগকে ‘হাস্যকর’ বলে কটাক্ষ করে ট্রাম্প বলেন, “আমেরিকার রাজনীতিতে তৃতীয় দলের জায়গা নেই, এটি শুধু বিভ্রান্তি ছড়ায়।”

শনিবার মাস্ক আনুষ্ঠানিকভাবে ‘আমেরিকা পার্টি’-র ঘোষণা করেন। এর আগেই তিনি বলেছিলেন, মার্কিন সেনেটে প্রস্তাবিত ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ যদি পাশ হয়, তবে তিনি নতুন রাজনৈতিক দল গঠন করবেন। সেই বিলের মূল উদ্দেশ্য হলো কর কমানো এবং সরকারি খরচে কাটছাঁট করা। মাস্ক এই বিলের ঘোর বিরোধী। বিল পাশ হতেই প্রতিশ্রুতি রক্ষা করে মাস্ক গঠন করলেন নতুন দল, আর একই সঙ্গে ট্রাম্পকে নিশানা করে বললেন, “আমেরিকায় একদলীয় শাসন চলছে। সেই ব্যবস্থাকে ভাঙতেই নতুন রাজনৈতিক বিকল্প প্রয়োজন।”

ট্রাম্প (Donald Trump) যিনি একসময় মাস্ককে বন্ধু বলেই মানতেন, এবার রীতিমতো বিদ্রূপ করে ‘তৃতীয় দলের স্বপ্ন’কে বাতুলতা বলে অভিহিত করেন। তার মতে, রিপাবলিকান ও ডেমোক্র্যাট, এই দুই পার্টিই যথেষ্ট। উত্তরে মাস্ক তার এক্স হ্যান্ডেলে লেখেন, “ভয় হলো মন ধ্বংসের প্রথম ধাপ। ভয়ই সবকিছুকে শেষ করে দেয়।” পরে ‘আমেরিকা পার্টি’-র তরফে প্রকাশিত এক পোস্টে মাস্ককে “মধ্যপন্থার প্রতীক” বলে ঘোষণা করা হয়। সেখানে লেখা, “জাগরণ বিভ্রান্তি, মধ্যপন্থাই ভবিষ্যৎ।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT