SSC মামলায় বড় ধাক্কা রাজ্যের, পরীক্ষায় বসতে পারবেন না অযোগ্যরা, নির্দেশ হাইকোর্টের

breakingnews কলকাতা জেলা রাজ্য শিক্ষা

নিউজ পোল ব্যুরো: SSC দুর্নীতি মামলায় চাপ বাড়ল রাজ্য সরকারের। কলকাতা হাইকোর্ট দিয়েছে বড় নির্দেশ। আদালত পরীক্ষা নিয়ে দিয়েছে নতুন করে বিজ্ঞপ্তি জারির নির্দেশ। যেখানে বলা হয়েছে ‘চিহ্নিত অযোগ্য’দের বাদ দিতে হবে নিয়োগ প্রক্রিয়া থেকে। যদি কেউ ইতিমধ্যেই আবেদন করে থাকেন তাহলে তাদের নাম সেখান থেকে বাদ দিতে হবে বলেই নির্দেশ আদালতের।

সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, নিয়োগ প্রক্রিয়া করতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই। সুপ্রিম নির্দেশে এক ধাক্কায় প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছিল। তার পরথেকেই রাজ্যজুড়ে পথে নেমেছে চাকরিহারা শিক্ষক-অশিক্ষক কর্মীরা। আদালতের নির্দেশে গ্রুপ সি এবং গ্রুপ ডি বাদে বাকিরা ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন বলেই নির্দেশ দিয়েছিল আদালত। তারপর আদালতের নির্দেশ মেনে এসএসসি (SSC) নতুন নিয়োগ প্রক্রিয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। যেখানে বলা হয়েছিল সকলেই নতুন করে আবেদন করতে পারবে। কিন্তু সেই নির্দেশিকা বদলের নির্দেশই দেওয়া হয়েছে।

আরও পড়ুন : PM Modi: গ্লোবাল সাউথকে বাদ দিয়ে বিশ্ব এগোতে পারে না, ব্রিকস মঞ্চে সওয়াল মোদীর

গত ৩০ মে এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছিল। সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে ৯টি মামলা দায়ের হয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে আজ, সোমবার সেই মামলার শুনানি ছিল । শুনানির শুরু থেকেই রাজ্য ও এসএসসি নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের পাশেই দাঁড়ায়। কমিশনের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল, “সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না।”

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@thenewspole?si=p1afHpHJWa5-cEhQ