নিউজ পোল ব্যুরো: সোশ্যাল মিডিয়ার(Social Media )অন্যতম জনপ্রিয় মুখ সোহিনী গঙ্গোপাধ্যায়(Sohini Gangopadhyay)। মাতৃত্বের প্রতিটি মুহূর্তে তিনি ছিলেন আনন্দে ভরপুর। বেবি বাম্প ফোটোশুট(Baby Bump Photoshoot )থেকে শুরু করে সাধভক্ষণ সব কিছুই ভাগ করে নিয়েছিলেন অনুরাগীদের সঙ্গে। ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন নতুন প্রাণের আগমনের জন্য।কিন্তু সেই আনন্দ মুহূর্তেই পরিণত হল শোকে। প্রসবের আগেই অকালে নিভে গেল নবজাতকের প্রাণ।

খবর ছড়াতেই সোশ্যাল মিডিয়ায়(Social Media) নেমে আসে শোকের ছায়া। এরই মাঝে এক ভিডিও ভাইরাল(Viral Video) হয়, যেখানে এক মহিলা, নিজেকে সোহিনীর ননদ দাবি করে, চিকিৎসকের গাফিলতিকে দায়ী করেন। নেটিজেনদের একাংশ চিকিৎসকের বিরুদ্ধে সরব হলেও, চিকিৎসক শিবেন্দ্রনাথ দাস (এসএন দাস) পাল্টা জানান, এতে তার কোনো গাফিলতি নেই।তবুও এতদিন নীরব ছিলেন সোহিনী(Sohini Gangopadhyay)। অবশেষে স্বামী অনির্বাণকে(Anirban) পাশে নিয়ে সোশ্যাল মিডিয়ায়(Social Media) একটি বড় ভিডিও শেয়ার(Video Share) করেন তিনি। সেখানে ভেঙে পড়ে জানালেন মনের কথা https://www.facebook.com/share/v/1ExbTCSf92/।

কাঁদতে কাঁদতে সোহিনী বলেন, “আমি এমনই একজন অভাগা মা, আমার বুকের দুধ শুকিয়েছে কিনা আমি জানি না, সেলাইও এখনও কাটেনি। তাও আমাকে কথা বলতে হচ্ছে। কারণ, সবার সবটা জানা উচিত। এতদিন ধরে অনেক ট্রোল, অনেক কথা আমাকে শুনতে হয়েছে।”ভিডিওটির ক্যাপশনে সোহিনী লিখেছেন, “ঘটনার সত্যতা না জেনেও যারা পাশে ছিলেন, তাদের কাছে চিরকৃতজ্ঞ। এই বিষয়ে আমাদের আর কোনও বক্তব্য থাকবে না।”সোশ্যাল মিডিয়ায়(Social Media) এই ভিডিও ছড়িয়ে পড়তেই ভক্তরা আবারও আবেগাপ্লুত। অনেকেই তার পাশে দাঁড়িয়ে সহানুভূতি জানিয়েছেন এবং দ্রুত মানসিকভাবে সুস্থ হয়ে ওঠার বার্তা দিয়েছেন।
আরও পড়ুন: Nandan : নন্দনের চার দশক: উদ্বোধনী দিনে সত্যজিৎ-মৃণাল, প্রিমিয়ার ঋত্বিকের কোন ছবি?
