নিউজ পোল ব্যুরো: জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) ফের সন্ত্রাস দমন অভিযানে বড়সড় সাফল্য ভারতের নিরাপত্তাবাহিনীর। সোমবার সকালে কুলগাম জেলার ঘন জঙ্গলে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে যৌথ অভিযান চালায় সেনা, সিআরপিএফ (CRPF) ও পুলিশ। ‘অপারেশন হান্ট’-এ মুখোমুখি সংঘর্ষে খতম হয় এক জঙ্গি, গুলির লড়াইয়ে আহত হয়েছেন এক সেনা আধিকারিক-সহ মোট তিন জওয়ান।
সূত্রের খবর, কুলগামের (Jammu and Kashmir) গুড্ডার জঙ্গলে বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে ছিল। সেই খবরের উপর ভিত্তি করে এলাকা ঘিরে শুরু হয় কম্বিং অপারেশন। নিজেদের ঘিরে ফেলতে দেখেই মরিয়া হয়ে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা গুলিতে নিকেশ হয় এক জঙ্গি। এখনও পর্যন্ত আরও দুই জঙ্গি জঙ্গলে লুকিয়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। চলছে অভিযান।
আহত জওয়ানদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। উল্লেখ্য, পহেলগাঁও হামলার (Pahalgam Issue) পর থেকেই উপত্যকায় সক্রিয় হয়েছে সেনা। অপারেশন ‘মহাদেব’-এ খতম হয়েছে হামলার মূল চক্রী তিন জঙ্গি। সম্প্রতি টি-৮২ আল্ট্রাসেট কমিউনিকেশন ডিভাইস ট্র্যাক করে সেনা তাদের অবস্থান শনাক্ত করে। কাশ্মীর (Jammu and Kashmir) উপত্যকায় নিরাপত্তা জোরদার, অনুপ্রবেশ রুখতে সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি। চলতি মাসেও বেশ কয়েকটি অনুপ্রবেশ চেষ্টা ব্যর্থ করেছে আধাসেনা। গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছে একাধিক জঙ্গি। সেনার তরফে জানানো হয়েছে, উপত্যকায় সন্ত্রাসমুক্ত পরিবেশ তৈরির লক্ষ্যেই এই ধরনের অভিযান চলবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
