নিউজ পোল ব্যুরো: অক্ষরে অক্ষরে ফায়ার সেফটি রুলস(fire safety rules) মেনে চললেই তবেই শহরে ফের চালু হতে পারবে রুফটপ রেস্তরাঁ(rooftop restaurant)। ঠিক এমন শর্তেই টানা চার মাস বন্ধ থাকার পর ফের খুলে গেল জওহরলাল নেহরু রোডের একটি জনপ্রিয় ছাদ রেস্তরাঁ। দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি কলকাতা পুরসভার কাছ থেকে NOC (No Objection Certificate) মেলার পরই অনুমোদন মিলেছে। পুরসভার ইঙ্গিত অনুযায়ী, বিধি মানলে ধীরে ধীরে শহরের অন্যান্য ছাদ রেস্তরাঁও খোলার সুযোগ পাবে।
আরও পড়ুন: Kolkata Metro:ফের বিপাকে কলকাতার মেট্রোযাত্রীরা
ঘটনার সূত্রপাত বড়বাজারের এক fire incident-এ। সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যুর পরেই নড়েচড়ে বসে রাজ্য সরকার এবং কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। পরবর্তীতে তদন্তে জানা যায়, শহরের প্রায় ৮৪টি ছাদ রেস্তরাঁয় সঠিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না।

ফলস্বরূপ, গত ২ মে থেকে সবক’টি রেস্তরাঁ বন্ধের নির্দেশ জারি করে পুরসভা। এই পদক্ষেপকে স্বাগত জানায় Hotel and Restaurant Association of Eastern India। তাদের মতে, গ্রাহকের নিরাপত্তা সবার আগে। সেইসঙ্গে কর্মীদের জীবিকা সুরক্ষিত রাখাও জরুরি। মেয়র তথা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম কিছুদিন আগে নতুন SOP (Standard Operating Procedure) প্রকাশ করে জানিয়েছিলেন, পুজোর আগে ছাদ রেস্তরাঁ খোলার অনুমতি দেওয়া গেলে বহু মানুষের আয়-রোজগার বাড়বে। তবে শর্ত একটাই সব নিয়ম কঠোরভাবে মানতে হবে এবং পুরসভায় মুচলেখা জমা দিতে হবে।

এই মুচলেখায় প্রায় ২৩ দফা নিয়ম অন্তর্ভুক্ত করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য ফায়ার এক্সটিংগুইশার, স্প্রিঙ্কলার, জরুরি বহির্গমন পথ, এবং ফায়ার অ্যালার্ম সিস্টেম বাধ্যতামূলক। নিয়ম না মানলে পুলিশের পাশাপাশি পুরসভা ও দমকল (fire department) যৌথভাবে পরিদর্শন চালাবে। কোনো অসঙ্গতি ধরা পড়লে সরাসরি সেই রেস্তরাঁর লাইসেন্স বাতিল হবে।

ইতিমধ্যেই জওহরলাল নেহরু রোডের রেস্তরাঁটি খুলে গিয়েছে এবং আরও একটি রেস্তরাঁ খোলার প্রক্রিয়া চলছে। পুরসভা জানিয়েছে, ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে সকল বন্ধ ছাদ রেস্তরাঁকে। এর মধ্যে যদি প্রয়োজনীয় নথি ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকঠাক জমা দেওয়া যায়, তবে ধাপে ধাপে বাকি রেস্তরাঁও চালু হবে। অন্যথায়, স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@thenewspole
