Kolkata Police : পুজোয় গুজবে কান নয়, নিরাপত্তায় কড়া নজরদারি,জানালেন কলকাতা পুলিশ

কলকাতা শহর সংস্কৃতি

নিউজ পোল ব্যুরো: পুজো আসন্ন। বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে (Durga Puja Festival) কেন্দ্র করে ইতিমধ্যেই শহর জুড়ে প্রস্তুতি তুঙ্গে। প্রতি বছরের মতো এ বছরও পুজোর সময়ে কলকাতা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা (Security Arrangement) নিয়ে কড়া নজরদারি শুরু করেছে লালবাজার। বুধবার ধনধান্য স্টেডিয়ামে (Dhanadhanya Stadium) কলকাতার পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে বসেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা (Kolkata Police Commissioner Manoj Verma)। তাঁর অনুরোধ, উৎসবের সময়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media Rumours) ছড়িয়ে পড়া কোনও ভুয়ো খবর বা গুজবে কান দেবেন না। বরং এমন কোনও তথ্য চোখে পড়লেই বা কানে এলে তাৎক্ষণিকভাবে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে হবে।

আরও পড়ুন: Gold Rate : কলকাতায় ফের সোনার দামে ঊর্ধ্বগতি, সামান্য কমল রুপোর দর

এই বৈঠকে উপস্থিত ছিলেন লালবাজারের শীর্ষ পুলিশকর্তারা ছাড়াও দমকল (Fire Department), পুরসভা (KMC), দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (Pollution Control Board), এবং সিইএসসি (CESC)-র আধিকারিকরা। জানা গিয়েছে, গত বছর ২৯৩৬টি পুজো অনুমোদন পেয়েছিল। এ বছর ‘আসান’ (Asaan App)-এর মাধ্যমে ইতিমধ্যেই ২৬৫২টি আবেদন জমা পড়েছে। পাশাপাশি, বড় পুজো মণ্ডপগুলিতে (Puja Pandals) সাইবার সচেতনতার (Cyber Awareness) জন্য বিশেষ কিয়স্ক স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

তৃতীয়া (Tritiya) থেকেই রাস্তায় নামছে অতিরিক্ত পুলিশ বাহিনী। এ বছর ২ অক্টোবর দশমী (Dashami), আর ৪ অক্টোবরের মধ্যে প্রতিমা বিসর্জন (Idol Immersion) সম্পূর্ণ করতে হবে। ৫ অক্টোবর রেড রোডে (Red Road Carnival) অনুষ্ঠিত হবে পুজো কার্নিভাল। লালবাজার নির্দেশ দিয়েছে, ১৫ থেকে ২০ অক্টোবরের মধ্যে পুজো উদ্যোক্তাদের অনুদানের (Donation) খতিয়ান জমা দিতে হবে। চাঁদার জুলুম (Extortion) নিয়েও থানাগুলিকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। পুলিশ কমিশনার আরও জানান, পুজোর জন্য বিশেষ একটি অ্যাপ (Festival App) তৈরি হচ্ছে। এর মাধ্যমে শহরের পুজো মণ্ডপগুলির (Pandal Map) মানচিত্র উদ্যোক্তাদের হাতে তুলে দেওয়া হবে। পাশাপাশি, অগ্নিকাণ্ডের (Fire Safety) মতো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রত্যেক কমিটিকে সতর্ক থাকতে হবে। মণ্ডপগুলিতে বিদ্যুতের খোলা তার না রাখতে এবং হাই কোর্টের গাইডলাইন (High Court Guidelines) ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশ যথাযথভাবে মেনে চলতে বলা হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

এদিন হিন্দুস্থান পার্ক (Hindustan Park Puja Committee) দাবি করে, চতুর্থী (Chaturthi) থেকে মণ্ডপে পুলিশ মোতায়েন করা হোক। কলেজ স্কোয়ার (College Square) ও সমাজসেবী সংঘের (Samaj Sebi Sangha) তরফে দাবি ওঠে, ভিড় সামলাতে সিভিক ভলান্টিয়ারের (Civic Volunteers) পাশাপাশি বেশি সংখ্যক পুলিশ মোতায়েন করা প্রয়োজন। এইভাবে উৎসবের আবহে পুলিশের লক্ষ্য একটাই শান্তি, নিরাপত্তা ও ভুয়ো খবরের (Fake News) হাত থেকে শহরকে রক্ষা করা।