সঙ্গীতা ঘোড়ুই : কলকাতায় ফের চমক সোনার বাজারে। মাসের শুরু থেকেই (Gold Price) একের পর এক ঊর্ধ্বমুখী ধাক্কায় সাধারণ ক্রেতারা ইতিমধ্যেই নাজেহাল। আজ, ১১ সেপ্টেম্বর ফের বেড়েছে সোনার দর। যদিও কিছুটা স্বস্তির খবর দিয়েছে রুপোর দাম। সামান্য হলেও কমেছে রুপোর বাজারমূল্য, ফলে যারা দুর্গাপুজো বা আসন্ন বিয়ের মরসুমে গয়না কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য এদিনের আপডেট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
আরও পড়ুন: Newtown Incident: নিউটাউনে ফ্ল্যাটে দুঃসাহসিক চুরি, হাওড়া স্টেশনেই ধরা পড়ল চোর
২৪ ক্যারেট সোনা বর্তমানে কলকাতার বাজারে ক্রমশই ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। আজ ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১১ হাজার ৫২ টাকা, আর ১০ গ্রাম কিনতে গেলে গুনতে হবে ১ লক্ষ ১০ হাজার ৫১৯ টাকা। যদি কেউ ১০০ গ্রাম কিনতে চান, তবে দিতে হবে প্রায় ১১ লক্ষ ৫ হাজার ১৯০ টাকা। মাত্র একদিনের ব্যবধানে ১০০ টাকা বৃদ্ধি পেয়েছে এই ধাতুর দাম।
২২ ক্যারেট সোনাও ক্রেতাদের কপালে ভাঁজ ফেলেছে। আজ ১ গ্রাম ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ১০ হাজার ১৩১ টাকা। ১০ গ্রামের জন্য দিতে হবে ১ লক্ষ ১ হাজার ৩১০ টাকা। আর ১০০ গ্রাম কিনতে গেলে খরচ করতে হবে ১০ লক্ষ ১৩ হাজার ১০০ টাকা। এখানেও আগের দিনের তুলনায় ১০০ টাকা বেশি গুনতে হচ্ছে ক্রেতাদের।

একই ছবি দেখা যাচ্ছে ১৮ ক্যারেট সোনার ক্ষেত্রেও। আজ ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ৮ হাজার ২৮৯ টাকা। ১০ গ্রামের জন্য দিতে হবে ৮২ হাজার ৮৯০ টাকা। আর ১০০ গ্রাম কিনতে গেলে খরচ দাঁড়াবে ৮ লক্ষ ২৮ হাজার ৯০০ টাকায়। এখানেও একদিনে ১০০ টাকা বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে।

অন্যদিকে, সোনার ক্রমবর্ধমান দামের মাঝে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন রুপো কিনতে ইচ্ছুকরা। আজ ১০০ গ্রাম রুপোর দাম কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৯৯০ টাকা। আর ১ কেজি রুপো কিনতে দিতে হবে ১ লক্ষ ২৯ হাজার ৯০০ টাকা। একদিনে প্রায় ১০০ টাকা দাম কমেছে রুপোর, যা বাজারে খানিকটা ভারসাম্য ফিরিয়ে এনেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
বিশেষজ্ঞদের মতে, বাজারে (Gold Rate) ও (Silver Price) ওঠাপড়ার প্রভাব সরাসরি পড়ছে কলকাতার বাজারে। ফলে আগামিদিনেও সোনা ও রুপোর দামে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। পুজোর মরসুম ঘনিয়ে আসায় ক্রেতাদের অনেকেই দ্বিধায় পড়েছেন, এখনই কিনবেন নাকি অপেক্ষা করবেন আরেকটু স্থিতিশীল দামের জন্য। তবে আপাতত সোনার চাহিদা যেমন অব্যাহত, তেমনই রুপোর দাম কমার খবরে কিছুটা হলেও স্বস্তি মিলছে সাধারণ মানুষের মনে।
