Gold Rate : সোনা-রুপোর দামে ফের পরিবর্তন, পুজোর আগে বাজারে নতুন আপডেট

কলকাতা ব্যবসা-বাণিজ্য

সঙ্গীতা ঘোড়ুই : দুর্গাপুজো যত ঘনিয়ে আসছে, ততই যেন সোনার বাজারে উত্থান-পতনের খেলাও বাড়ছে। বিগত কয়েক মাস ধরে টানা বাড়তে বাড়তে একসময় লাখ টাকার গণ্ডি পার করে গিয়েছিল সোনার দাম (Gold Price in Kolkata)। সাধারণ মানুষ থেকে গয়না ব্যবসায়ী সবার নজর এখন সোনা ও রুপোর বাজারে। তবে আজ, ১২ সেপ্টেম্বর, স্বস্তির হাওয়া বইছে। কারণ সোনার পাশাপাশি রুপোর দামেও সামান্য পতন ঘটেছে। যারা দুর্গাপুজোর আগে নতুন গয়না কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য আজকের এই দামের হেরফের গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আরও পড়ুন: Friday Horoscope: শুক্র ও রবি একসঙ্গে, শুক্রবার ধন-সৌভাগ্যের দুর্লভ মিলন কোন রাশির জন্য?

আজকের হিসেবে ২৪ ক্যারেট সোনার (24 Carat Gold Rate Today) দাম কিছুটা কমেছে। ১ গ্রাম সোনার দাম রয়েছে ১১ হাজার ৫০ টাকা, আর ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ১০ হাজার ৪৯৯ টাকা। বৃহৎ পরিমাণে কিনতে চাইলে ১০০ গ্রাম সোনার দাম পড়বে প্রায় ১১ লক্ষ ৪ হাজার ৯৯০ টাকা। গতকালের তুলনায় আজ প্রতি ১০০ গ্রামে ১০০ টাকা কমেছে।

২২ ক্যারেট সোনার (22 Carat Gold Price) ক্ষেত্রেও একই চিত্র। আজ ১ গ্রাম সোনার দাম ১০ হাজার ১২৯ টাকা। ১০ গ্রামে দাম পড়ছে ১ লক্ষ ১ হাজার ২৯০ টাকা। আবার ১০০ গ্রাম কিনতে হলে গুনতে হবে ১০ লক্ষ ১২ হাজার ৯০০ টাকা। এখানেও একদিনে ১০০ টাকার পতন লক্ষ্য করা গেছে। ১৮ ক্যারেট সোনার (18 Carat Gold Price) দামও কমেছে। আজকের হিসেবে ১ গ্রাম সোনার দাম ৮ হাজার ২৮৭ টাকা। ১০ গ্রাম সোনা কিনতে খরচ হবে ৮২ হাজার ৮৭০ টাকা। আর ১০০ গ্রামে দাম দাঁড়িয়েছে ৮ লক্ষ ২৮ হাজার ৭০০ টাকা। এখানেও ১০০ টাকা কমেছে একদিনে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole

শুধু সোনাই নয়, রুপোর (Silver Price Today) দামও আজ কমেছে। বর্তমানে ১০০ গ্রাম রুপোর দাম ১২ হাজার ৯৮০ টাকা এবং ১ কেজি রুপোর দাম ১ লক্ষ ২৯ হাজার ৮০০ টাকা। এখানেও একদিনে ১০০ টাকা হ্রাস লক্ষ্য করা গেছে। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে ওঠানামা (International Gold Market) এবং ডলার-রুপির বিনিময় হারের (Dollar vs Rupee Exchange Rate) প্রভাব সরাসরি এসে পড়ছে ভারতের সোনা-রুপোর দামে। ফলে দুর্গাপুজোর আগে যারা গয়না কেনার কথা ভাবছেন, তাঁদের উচিত প্রতিদিনের দামের আপডেট (Daily Gold Price Update) নজরে রাখা। আজকের এই সামান্য পতন অনেকের জন্যই বড় সুযোগ হয়ে উঠতে পারে।