Vice President Election: নতুন উপরাষ্ট্রপতির শপথে চমক, মঞ্চে উপস্থিত ‘নিখোঁজ’ ধনকড়, থাকলেন মধ্যমণিতেও

দেশ

নিউজ পোল ব্যুরো: চন্দ্রপুরম পন্নুস্বামী রাধাকৃষ্ণণ শুক্রবার দেশের ১৫তম উপরাষ্ট্রপতি (Vice President Oath) হিসেবে শপথ নিলেন। রাষ্ট্রপতি ভবনের অভ্যন্তরীণ অনুষ্ঠানে তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) সহ কেন্দ্রীয় সরকারের শীর্ষ নেতৃত্ব এবং এনডিএ-র জোটসঙ্গীদের প্রতিনিধিরা।

আরও পড়ুন: Congress: সংগঠন শক্ত না হলে রাজনীতি ধোপে টিকবে না! প্রদেশ কংগ্রেসকে কড়া বার্তা দিলেন এআইসিসির বেনুগোপাল

এই শপথ অনুষ্ঠানের সবচেয়ে আলোচ্য বিষয় হয়ে উঠলেন সদ্য প্রাক্তন উপরাষ্ট্রপতি (Vice President Oath) জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। ২১ জুলাই রাতে হঠাৎ পদত্যাগ করার পর থেকে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি, যা ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছিল। অনেকেই মনে করেছিলেন, দল ও সরকারের প্রতি অসন্তোষ থেকেই তিনি নিজেকে আড়াল করেছিলেন। সেই পরিস্থিতিতে শুক্রবারের অনুষ্ঠানে তার উপস্থিতি ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। শুধু উপস্থিতিই নয়, তিনি বসেছিলেন প্রথম সারিতে, এবং ছিলেন পুরো অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে।

অনুষ্ঠানে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রাক্তন উপররাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডুও উপস্থিত ছিলেন। অন্যদিকে, বিরোধী শিবিরের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়। কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) ও তৃণমূল সাংসদ ডেরেক ও’ ব্রায়েনের মতো নেতারা এলেও, তাদের কাউকে প্রথম সারিতে বসার জায়গা দেওয়া হয়নি—এটাও রাজনৈতিক বার্তার দিক থেকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

গত মঙ্গলবার অনুষ্ঠিত উপরাষ্ট্রপতি নির্বাচনে (Vice President Oath) রাধাকৃষ্ণণ বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডিকে বিপুল ভোটে পরাজিত করেন। এনডিএ-র আনুষ্ঠানিক সমর্থন ছিল ৪২৭টি ভোটে, সঙ্গে যোগ হয়েছিল ওয়াইএসআর কংগ্রেসের আরও ১১টি ভোট। মোট অনুমেয় ভোট ছিল ৪৩৮টি, কিন্তু রাধাকৃষ্ণণ পেয়েছেন ৪৫২টি ভোট। অন্যদিকে বিরোধী প্রার্থী পেয়েছেন মাত্র ৩০০টি ভোট, যেখানে তাদের প্রত্যাশিত সংখ্যা ছিল ৩২১। ১৫টি ভোট বাতিল হওয়ায় স্পষ্ট, এই ফলাফলে ‘ক্রস ভোটিং’-এর ইঙ্গিত স্পষ্ট।