নিউজ পোল ব্যুরো: শরতের হিমেল হাওয়ায় যখন দেশে কাশফুল দুলতে থাকে, শিউলি ঝরে পড়ে ভোরের শিশিরে, ঠিক তখনই লন্ডনের (London) ব্যস্ত রাস্তায়, টেমসের পাশ দিয়ে হাঁটা এক দল বাঙালি বানিয়ে তোলে এক টুকরো কলকাতা। দেশ থেকে হাজার হাজার মাইল দূরে, পুজোর গন্ধ মিশে যায় হাওয়ায় — ‘আড্ডা’র দুর্গাপুজো যেন প্রবাসে (Probashe Durgapuja) এক মধুর আশ্রয়।
এই বছর সপ্তম বর্ষে পদার্পণ করল লন্ডনের জনপ্রিয় পুজো (Probashe Durgapuja) ‘আড্ডা’। আর এবারই প্রথমবার নিজেদের তৈরি প্যান্ডেলে হবে দেবী আরাধনা, স্লাউ ক্রিকেট ক্লাবের সবুজ মাঠে। যদিও পঞ্জিকা মতে নয়, ২৫ থেকে ২৮ সেপ্টেম্বর — এই চার দিন মাতবে লন্ডনের বাঙালি সম্প্রদায়।
সাধারণ পুজো নয়, ‘আড্ডা’র ভাবনায় রয়েছে এক অন্যরকম অনুভব। তাদের মূলমন্ত্রই— “চায়ে চুমুক, আড্ডা জমুক।” ম্যাডক্স স্কোয়ারের সেই চেনা গন্ধ, কলেজ স্ট্রিটের চায়ের কাপ, বা সন্তোষ মিত্র স্কোয়ারের আলোর বাহার— এই সব কিছুর স্মৃতি একসঙ্গে বুনে তৈরি হয়েছে এই পুজোর ক্যানভাস।
মণ্ডপ সাজানো হবে মনকাড়া রঙ্গোলি ও আলপনায়, আলো আসবে চন্দননগরের (Chandannagar) স্টাইলে। আর খাবার? সেখানে একত্র হবে দুই বাংলার স্বাদ ঢাকা ও কলকাতার বিরিয়ানি, পোড়াবাড়ির চমচম, ইলিশ, চপ-কাটলেট থেকে শুরু করে কচুরি-আলুর দমের সুবাসে ভরবে সকালের আকাশ।
শুধু খাওয়া-দাওয়া আর পুজো নয়, থাকবে বাংলার আবেগে ভরা সাংস্কৃতিক সন্ধ্যা। বিজয়া সম্মেলনের আসরে সুরের জাদু ছড়াতে আসছেন জনপ্রিয় গায়িকা লগ্নজিতা চক্রবর্তী, যার কণ্ঠে বাংলার মাটির গন্ধ। যেখানে বাঙালি, সেখানেই পুজো। আর ‘আড্ডা’র এই প্রয়াস, যেন প্রমাণ করে, দূর দেশে থেকেও মায়ের আগমন (Probashe Durgapuja) উপলক্ষে হৃদয়ের টান কতটা গভীর হতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
