নিউজ পোল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ১৩ সেপ্টেম্বর শনিবার, এক গুরুত্বপূর্ণ সফরে মণিপুর (Manipur) যাচ্ছেন। ২০২৩ সালের ভয়াবহ জাতিগত সংঘর্ষের পর এই প্রথমবার সেখানে পা রাখতে চলেছেন তিনি। তার এই সফর ঘিরে রাজ্যের মানুষ যেমন আশাবাদী, তেমনি প্রশাসনের তরফেও নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। চূড়াচাঁদপুর এবং ইম্ফলে চলছে চূড়ান্ত প্রস্তুতি।
আরও পড়ুন: Vice President Election: নতুন উপরাষ্ট্রপতির শপথে চমক, মঞ্চে উপস্থিত ‘নিখোঁজ’ ধনকড়, থাকলেন মধ্যমণিতেও
প্রধানমন্ত্রীর (Narendra Modi) এই সফরে মোট ৮৫০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে পরিকাঠামো, স্বাস্থ্য, যোগাযোগ ও শিক্ষা ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে চূড়াচাঁদপুরের পিস গ্রাউন্ডে, যেখানে মোদীর (Narendra Modi) একটি বড় জনসভা করার কথা রয়েছে। এছাড়া ইম্ফলের ঐতিহাসিক কাঙ্লা ফোর্টেও প্রধানমন্ত্রী কর্মসূচিতে অংশ নেবেন।
২০২৩ সালের মে মাসে মণিপুরে কুকি এবং মেইতেই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা এখনও পর্যন্ত প্রায় ২৬০ জনের প্রাণ কেড়েছে এবং হাজার হাজার মানুষকে ঘরছাড়া করেছে। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ইস্তফা দেওয়ায় বর্তমানে সেখানে রাষ্ট্রপতি শাসন চলছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মোদীর সফরকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক গুরুত্ব অনেকটাই বেশি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
সভাস্থলে নিরাপত্তা ব্যবস্থাও চূড়ান্ত। উপস্থিত দর্শকদের জন্য জারি হয়েছে কড়া নির্দেশিকা। চাবি, পেন, ছাতা, জলের বোতল, দেশলাই, লাইটার, রুমাল কিংবা কোনও ধারালো বস্তু নিয়ে প্রবেশ নিষিদ্ধ। এমনকি ১২ বছরের নিচের শিশু ও অসুস্থ ব্যক্তিদের সভাস্থলে না আনার পরামর্শ দেওয়া হয়েছে। চূড়াচাঁদপুরে নিষিদ্ধ করা হয়েছে এয়ারগানও। ইতিমধ্যেই ইম্ফল ও চূড়াচাঁদপুরে মোতায়েন হয়েছে কেন্দ্রীয় ও রাজ্য নিরাপত্তা বাহিনী। সর্বত্র চলছে কড়া নজরদারি। প্রধানমন্ত্রী মোদীর এই সফর মণিপুরের জন্য শুধুই এক রাজনৈতিক ঘটনা নয়, তা হতে পারে শান্তি ও পুনর্গঠনের এক নতুন সূচনা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
