Gemini AI : লাল শাড়ি পরা তরুণীদের ছবি ভাইরাল, Gemini AI জানাচ্ছে তৈরির সহজ কৌশল

oftbeat অফবিট প্রযুক্তি লাইফস্টাইল

সঙ্গীতা ঘোড়ুই : ফেসবুক মানেই (Facebook Trend) নিত্যনতুন ট্রেন্ড। কখনও ঘিবলি (Ghibli Filter), কখনও আবার (Old Age Photo Edit) – একেক সময় একেক জিনিস ভাইরাল হয়। এবার আবার ফেসবুকজুড়ে ঝড় তুলেছে (Gemini AI) দিয়ে বানানো ছবি। লাল শাড়ি পরা তরুণীদের (Red Saree Portrait) দিয়ে ভরে উঠেছে ফিড। কারও মাথায় সাদা ফুল, কারও হাতে (Flower Bouquet), আবার কেউ বৃষ্টিভেজা (Rainy Photoshoot) ভঙ্গিতে পোস্ট করছেন ছবি। সব মিলিয়ে এ এক অন্য রকম উন্মাদনা। কিন্তু প্রশ্ন হল এই ছবি তৈরি হচ্ছে কীভাবে? অনেকেই কিন্তু প্রম্পট লিখেও মনের মতো ছবি (AI Generated Image) পাচ্ছেন না।

আরও পড়ুন:Lettuce : কীভাবে রান্নাঘরের ছোট্ট পরিসরে লেটুস চাষ করবেন রইল টিপস

আসলে (Gemini AI Prompt) লিখতে গেলে সবচেয়ে জরুরি বিষয় হল স্পষ্ট নির্দেশ। মানে আপনি কী চান, তা খোলসা করে লিখতে হবে। পোশাক, রং, মেকআপ স্টাইল, হেয়ার স্টাইল, আলো, ফটো কোয়ালিটি সবটা যদি নির্দিষ্ট করে বলেন, তবেই মিলবে নিখুঁত ছবি। ধোঁয়াশা নির্দেশ দিলে ফলও তেমন আসবে না। তাই এবার জেনে নিন ধাপে ধাপে প্রক্রিয়া।

প্রথমে (Gemini AI App) খুলুন। বাম দিকের নিচে থাকা ‘+’ আইকনে ক্লিক করে নিজের ছবি আপলোড করুন। এরপর লিখুন প্রম্পট—

[“Convert, 4k HD realistic, A stunning portrait of a young Indian woman with long, dark hair cascading over her shoulders. She is wearing a translucent, elegant saree draped over one shoulder, revealing a fitted blouse underneath. She is looking straight to her right, with a soft, serene expression. I want same face as I uploaded no alternation 100 percent same. The background is a plain, warm-toned wall, illuminated by a warm light source from the right, creating a distinct, soft-edged shadow of her profile and hair on the wall behind her. The overall mood is retro and artistic.”]

এই লেখার মধ্যে যেটা বদলাতে চান—যেমন শাড়ির রং, Lighting Effect, কিংবা Background স্টাইল -তা যোগ করুন। উদাহরণস্বরূপ, আপনি চাইলে লিখতে পারেন “Red Saree with Jasmine Flowers in Hair” বা “Blue Saree with Monsoon Background।” তাহলেই আপনার আপলোড করা মুখাবয়ব অপরিবর্তিত রেখে মিলবে একেবারে নিখুঁত শিল্পসম্মত ছবি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

শুধু লাল শাড়ি নয়, আপনি চাইলে (Western Outfit Portrait), (Traditional Bridal Look) কিংবা অন্য কোনও (Fantasy Style Image) বানাতেও পারবেন। সবটাই নির্ভর করছে আপনার নির্দেশ কতটা বিস্তারিত। তাই ট্রেন্ডে গা ভাসিয়ে আপনিও হয়ে উঠুন নিজের ছবির (AI Artist)। এভাবেই ফেসবুকে ভাইরাল হচ্ছে লাল শাড়ির জোয়ার। চেষ্টা করে দেখুন, আপনার ছবিও এক ঝটকায় হতে পারে (Trending Post)।