Lettuce : কীভাবে রান্নাঘরের ছোট্ট পরিসরে লেটুস চাষ করবেন রইল টিপস

অন্যান্য অফবিট

নিউজ পোল ব্যুরো: আজকাল স্বাস্থ্যকর খাবারের (Healthy Food) তালিকায় লেটুসের (Lettuce) নাম প্রথম সারিতেই থাকে। স্যান্ডউইচ (Sandwich), বার্গার (Burger), সালাড (Salad) কিংবা নানা ধরনের ফাস্টফুডে (Fast Food) লেটুসের ব্যবহার এখন সাধারণ ব্যাপার। কিন্তু কলকাতার বাজারে লেটুস কিনতে গেলে অনেক সময় দাম (Price) বেশি পড়তে পারে, আবার অনলাইনে অর্ডার (Online Order) করলেও ডেলিভারির জন্য অপেক্ষা করতে হয়। তাই অনেকেই এখন কিচেন গার্ডেন (Kitchen Garden) বা হোম গার্ডেনিং (Home Gardening) পদ্ধতিতে নিজের রান্নাঘরের ছোট্ট জায়গাতেই লেটুস চাষ করে থাকেন। সঠিক পদ্ধতি জানা থাকলে অল্প জায়গাতেই আপনি সহজে তাজা লেটুস গাছ ফলাতে পারবেন।

আরও পড়ুন: Digital Learning : তামিলনাড়ুর সরকারী স্কুলে শুরু হল AI, রোবটিক্স ও কোডিং শেখার নতুন উদ্যোগ

প্রথমেই মনে রাখবেন, লেটুস চাষের জন্য প্রচণ্ড রোদ (Sunlight) জরুরি নয়। বরং হালকা আলো (Light) পেলেই গাছ ভালোভাবে বেড়ে ওঠে। তাই রান্নাঘরের জানালার ধারে বা বারান্দার ছোট্ট কোণায় এই গাছ লাগানো একদমই উপযুক্ত। টব (Pot) বাছাইয়ের ক্ষেত্রেও আলাদা করে ভাবার কিছু নেই। ছোট টবেই লেটুস ভালো জন্মায়। তবে যদি একাধিক গাছ লাগাতে চান, বা গাছ বড় আকার নিতে শুরু করে, তাহলে বড় টব বা কন্টেইনার (Container Gardening) ব্যবহার করতে পারেন।

মাটির (Soil) গুণমান খুব গুরুত্বপূর্ণ। দোআঁশ মাটি (Loamy Soil) লেটুসের জন্য সবচেয়ে উপযুক্ত। এর সঙ্গে জৈব সার (Organic Fertilizer) বা কম্পোস্ট (Compost) মিশিয়ে নিলে মাটি আরও উর্বর হয়ে ওঠে। মাটির উর্বরতা বাড়ালে গাছ দ্রুত বৃদ্ধি পায় এবং পাতাগুলো হয় সতেজ ও সবুজ। লেটুস গাছে নিয়মিত জল (Watering) দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে, যাতে টবের গোড়ায় জল জমে না থাকে। অতিরিক্ত জল গাছের শিকড়কে নষ্ট করতে পারে। তাই হালকা ভেজা মাটি থাকলেই লেটুস গাছ ভালোভাবে টিকে যায়।

লেটুস সাধারণত অল্প সময়ের মধ্যেই সংগ্রহযোগ্য হয়ে ওঠে। টব থেকে সরাসরি তাজা লেটুস পাতা ছিঁড়ে খাওয়ার আনন্দই আলাদা। বাজারের দামি সবজি (Expensive Vegetable) না কিনেই নিজের হাতে ফলানো লেটুস দিয়ে তৈরি করুন স্যালাড, রোল, বার্গার বা স্যান্ডউইচ। অল্প যত্ন আর সামান্য ধৈর্য থাকলে আপনার রান্নাঘরের বাগান (Kitchen Gardening Tips) হয়ে উঠতে পারে সবুজ ও সতেজ। আর সেই বাগানের মূল আকর্ষণ হতে পারে নিজস্ব চাষ করা লেটুস।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole