নিউজ পোল ব্যুরো: বিহার বিধানসভা ভোটে (Bihar Election) আর মাত্র আড়াই মাস বাকি। তবে তার আগেই এনডিএ শিবিরে অস্বস্তির বাতাবরণ তৈরি করেছেন লোক জনশক্তি পার্টি (রামবিলাস) প্রধান চিরাগ পাসওয়ান (Chirag Paswan)। এনডিএ-র দুই বড় শরিক বিজেপি (BJP) ও জেডিইউ’কে একরকম হুঁশিয়ারির সুরে তিনি জানিয়ে দিয়েছেন, সম্মানজনক আসনরফা না হলে, একাই নির্বাচনী ময়দানে নামবেন এবং ভোট কাটার ক্ষমতাও দেখাবেন।
আরও পড়ুন: Yogi Adityanath: যুব ভাবনা থেকে যাত্রা শুরু, আজ শিল্পের শক্তি উত্তরপ্রদেশ
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চিরাগ বলেন, “আমি এমন কিছু আসনে লড়তে চাই, যেখানে জয়ের সম্ভাবনা বাস্তব। আমার নিজের মাথায় নির্দিষ্ট আসন সংখ্যা আছে। যদি সেটা না মেলে, তবে আমি একা লড়তে দ্বিধা করব না।” তিনি আরও বলেন, “ভুলে গেলে চলবে না, বিহারের (Bihar Election) প্রতিটি আসনে আমার কমপক্ষে ২০-২৫ হাজার ভোট প্রভাবিত করার ক্ষমতা রয়েছে।”
রাজনৈতিক মহলের ধারণা, অন্তত ৪০টি আসন চেয়ে বসেছেন চিরাগ। তবে এনডিএ-র (NDA) অভ্যন্তরীণ আলোচনায় এখনও পর্যন্ত তার দলকে ৩০টির বেশি আসন দেওয়ার সম্ভাবনা নেই। এ প্রসঙ্গে চিরাগের মন্তব্য, “আমি এনডিএর স্বাদবর্ধক লবণের মতো। আমাকে বাদ দিলে এই জোট বিস্বাদ হয়ে যাবে।”
চিরাগের এই মনোভাব এবং স্পষ্ট বক্তব্য রাজনৈতিকভাবে একেবারে নতুন নয়। ২০২০ সালের নির্বাচনে (Bihar Election) একাই লড়ে অন্তত ৩০টির মতো আসনে এনডিএ-র ক্ষতি করেছিলেন তিনি। সেই অভিজ্ঞতা থেকেই এবার আরও বড় করে দর কষাকষি করতে চাইছেন। পাশাপাশি, মুখ্যমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষাও আর লুকোচ্ছেন না তিনি। তাঁর কথায়, “যে কোনও বড় নেতার সমর্থকরাই চান, তাঁদের নেতা বড় কিছু করুন। আমার সমর্থকরাও চান আমি মুখ্যমন্ত্রী হই।” এখন দেখার, এনডিএ তার দাবি মেনে শান্ত রাখে নাকি চিরাগ আবারও ২০২০-এর ‘ভোট কাটা’ চরিত্রে ফিরে এসে জোটের অঙ্ক পালটে দেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
