Donald Trump: বিদেশি প্রতিভার ঠাঁই নেই ট্রাম্পের যুক্তরাষ্ট্রে? ভারতীয় সংস্থায় কাঁপুনি

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: নিশানা এবার ভিসা (VISA)! ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সাম্প্রতিক সিদ্ধান্তে আমেরিকায় (America) কর্মরত ভারতীয় পেশাজীবীদের ওপর নেমে এল নতুন আশঙ্কার ছায়া। ২০২৫ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ফের একবার অভিবাসন ইস্যুতে কড়া অবস্থান নিচ্ছেন ট্রাম্প (Donald Trump)। তারই অঙ্গ হিসেবে এইচ-১বি (H-1B) ভিসার খরচ একধাক্কায় বাড়িয়ে ১ লক্ষ ডলার পর্যন্ত করার প্রস্তাব সামনে আনলেন তিনি। যুক্তরাষ্ট্রে কাজ করতে যাওয়া বিদেশি, বিশেষ করে ভারতীয় পেশাজীবীদের জন্য এটি এক বড় ধাক্কা। পাশাপাশি, এতে চাপে পড়তে চলেছে ভারতের প্রথম সারির আইটি সংস্থাগুলি যেমন টিসিএস, ইনফোসিস, উইপ্রো এবং টেক মাহিন্দ্রার মতো বহু সংস্থা।

আরও পড়ুন: Delhi: নতুন করে আতঙ্কের ছায়া, দিল্লির স্কুলে ফের বোমার হুমকি, পরীক্ষার মাঝেই বাড়ি ফেরানো হল ছাত্রছাত্রীদের

এইচ-১বি ভিসা বরাবরই মার্কিন প্রযুক্তি খাতে কর্মরত ভারতীয়দের জন্য সবচেয়ে জনপ্রিয় পেশাদার ভিসা। ২০২৫ সালের তথ্যে দেখা যাচ্ছে, অ্যামাজন, টিসিএস, মাইক্রোসফট, মেটা, অ্যাপল, গুগল, ইনফোসিস, উইপ্রো—সব সংস্থারই হাজার হাজার কর্মী এই ভিসার মাধ্যমে কাজ করছেন যুক্তরাষ্ট্রে। ট্রাম্পের (Donald Trump) অভিযোগ, এই ভিসার অপব্যবহার করে বিদেশি কর্মীরা মার্কিন চাকরির বাজারে আধিপত্য তৈরি করছেন, যা আমেরিকান কর্মীদের জন্য বিপজ্জনক।

এমন এক সময়ে যখন অভিবাসী STEM (বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও গণিত) কর্মীদের সংখ্যা ২০০০ থেকে ২০১৯ সালের মধ্যে দ্বিগুণেরও বেশি বেড়েছে, ট্রাম্পের মতে, এটি প্রমাণ করে যে আমেরিকান আইটি খাত ধীরে ধীরে বিদেশি নির্ভর হয়ে পড়েছে। ২০১৯ সালে কম্পিউটার ও গণিত সংশ্লিষ্ট চাকরিতে বিদেশি কর্মীর অংশীদারি বেড়ে দাঁড়িয়েছে ২৬.১ শতাংশে, যা ২০০০ সালে ছিল ১৭.৭ শতাংশ।

এই অবস্থায়, খরচ বাড়লে একদিকে যেমন দক্ষ ভারতীয়দের মার্কিন কর্মবাজারে প্রবেশ কঠিন হয়ে পড়বে, তেমনি বিপাকে পড়বে মার্কিন প্রযুক্তি সংস্থারাও, যারা সস্তায় প্রতিভাবান কর্মী আনতে ভারতীয় আইটি কোম্পানির (IT Sector) উপর নির্ভর করে। ইতিমধ্যে মাইক্রোসফট, মেটার মতো সংস্থাগুলি কর্মীদের দেশে ফেরার নির্দেশ দিতে শুরু করেছে। এই সিদ্ধান্তের রাজনৈতিক বার্তা পরিষ্কার। মার্কিন ভোটারদের স্বার্থ রক্ষার আড়ালে ‘আমেরিকা ফার্স্ট’ নীতিকে ফের জোরদার করতে চাইছেন ট্রাম্প, যার প্রভাব পড়বে আন্তর্জাতিক বাজার ও ভারত-মার্কিন সম্পর্কেও।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole