নিউজ পোল ব্যুরো: অবশেষে ভক্তদের অপেক্ষার অবসান ঘটল। এই দুর্গাপুজোর উৎসবেই মুক্তি পেতে চলেছে হইচইয়ের জনপ্রিয় সিরিজের অন্তিম অধ্যায় ‘ইন্দু ৩’ (Indu Series)। আগামী ২৭ সেপ্টেম্বর প্ল্যাটফর্মে স্ট্রিমিং শুরু হবে নতুন সিজনের। আর তার আগে মহালয়ার সকালে দেবীপক্ষের সূচনাতেই প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত ট্রেলার।
আরও পড়ুন:Nachiketa Chakraborty: মমতার খাওয়া দাওয়ার পরামর্শে নচিকেতার হাসি, বললেন ‘আমি তো আলুপোস্তেই খুশি’
ট্রেলার শুরু থেকে শেষ পর্যন্ত ছড়িয়ে রয়েছে এক গভীর রহস্যের আবহ। প্রথম দুই সিজনের মতোই এখানে কেন্দ্রীয় চরিত্র ইন্দু (Indu Series), যার ভূমিকায় রয়েছেন ইশা সাহা (Isha Saha)। অন্তঃসত্ত্বা বিধবা ইন্দু শ্বশুরবাড়ির চার দেওয়ালের মধ্যে যত দিন কাটাচ্ছেন, ততই তাঁর জীবন হয়ে উঠছে দুঃসহ। অন্দরমহলে লুকিয়ে রাখা পারিবারিক কেচ্ছা, শ্বশুরবাড়ির লোকেদের একের পর এক অন্যায় এবং খুন সবকিছুর কিনারা করতে মরিয়া হয়ে উঠেছে ইন্দু। রহস্যভেদ করতে গিয়ে বারবার সামনে আসছে ধুতুরা ফুলের প্রতীকী উপস্থিতি, যা আগের সিজনগুলিতেও দর্শকদের মনে দাগ কেটেছিল।
ট্রেলারের (Indu Series) অন্যতম আকর্ষণ হল প্রথম ও দ্বিতীয় সিজনের বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের পুনরাবৃত্তি, যা ইঙ্গিত দিচ্ছে অতীতের অজানা রহস্যের সুত্রগুলো জোড়া লাগিয়ে এবার পরিসমাপ্তি ঘটবে গল্পের। পরিচালক কৌশিক চক্রবর্তী (Koushik Chakraborty) স্পষ্টই বুঝিয়েছেন, ‘ইন্দু ৩’ (Indu Series) হবে পুরো সিরিজের ক্লাইম্যাক্স, যেখানে মিলবে উত্তর, কিন্তু তার সঙ্গে আরও তৈরি হবে আতঙ্ক ও রোমাঞ্চের আবহ।
এই সিজনেও অভিনয়ে রয়েছেন ইশা সাহা ছাড়াও মিমি দত্ত, মানালি মনীষা দে, মানসী সিনহা, সুহোত্র মুখোপাধ্যায় প্রমুখ। তাঁদের প্রত্যেকের চরিত্রেই নতুন মাত্রা যোগ হয়েছে, যা রহস্যকে আরও গভীর করবে বলেই ইঙ্গিত দিয়েছে ট্রেলার। দর্শকদের মতে, প্রথম থেকেই ‘ইন্দু’ সিরিজের আলাদা বিশেষত্ব ছিল তার গা ছমছমে গল্প বলার ধরণ এবং গৃহকোণকে কেন্দ্র করে গড়ে তোলা চক্রান্তের জাল। ‘ইন্দু ৩’-এ (Indu Series) সেই ধারা আরও জোরালো হয়েছে। দুর্গাপুজোর আগে এই মুক্তি তাই দর্শকদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। উৎসবের আমেজে একদিকে যেমন মণ্ডপ ঘোরা আর প্যান্ডেল হপিং, অন্যদিকে ডিজিটাল দুনিয়ায় অপেক্ষা থাকবে ‘ইন্দু ৩’-এর পরিসমাপ্তি দেখার। সব মিলিয়ে হইচইয়ের এ বছরের বড় বাজি এই সিরিজ, যা দর্শকদের আবারও বেঁধে ফেলতে চলেছে রহস্যের জালে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
