Bihar Assembly: বিহার ভোটের দিনক্ষণ ঘোষণা আজ, নির্বাচন হবে ক’দফায়? কমিশনের মুখে গুরুত্বপূর্ণ বার্তা

দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরো: বিহারে ভোটের (Bihar Assembly) প্রস্তুতি শেষ পর্যায়ে। সোমবার (আজ) বিকেল ৪টেয় নির্বাচন কমিশনের তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে আসন্ন বিধানসভা নির্বাচনের নির্দিষ্ট সময়সূচি এবং কত দফায় ভোটগ্রহণ হবে, তাও জানানো হবে। দিল্লির বিজ্ঞান ভবন থেকে এই ঘোষণা করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এর আগে রবিবার পাটনায় সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জানান, ২২ নভেম্বরের মধ্যে বিহার বিধানসভার সমস্ত নির্বাচন প্রক্রিয়া শেষ হয়ে যাবে। উল্লেখযোগ্যভাবে, ২৪৩ আসনের বিহার বিধানসভার (Bihar Assembly) বর্তমান মেয়াদ শেষ হচ্ছে ওইদিনই। সেই কারণেই নির্বাচন আয়োজনের তোড়জোড় শুরু হয়ে গেছে কমিশনের তরফে।

আরও পড়ুন: SFI letter to PM Modi:প্যালেস্টাইনের পাশে এগিয়ে আসার আহ্বান, প্রধানমন্ত্রী মোদীকে চিঠি এসএফআই-এর!

দু’দিনের সফরে পাটনায় (Patna) এসে তিনি প্রশাসনিক পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। জেলা শাসক, পুলিশ সুপার, ডিআইজি থেকে শুরু করে আইজি পর্যায়ের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়া সব রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনা করেছে কমিশন। কমিশনার জানিয়েছেন, এই প্রথমবার বুথ পর্যায়ের সমস্ত আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে দিল্লিতে। প্রতিটি ভোটকেন্দ্রে ১২০০-র বেশি ভোটার থাকবে না এবং ভোটগ্রহণ হবে ১০০ শতাংশ ওয়েব কাস্টিংয়ের মাধ্যমে। ভোটারদের ভোট দিতে আসার সময় মোবাইল ফোন বাইরে জমা রেখে কেন্দ্রে প্রবেশ করতে হবে।

এদিকে, নির্বাচনী প্রস্তুতির মধ্যেই প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। তবে এই তালিকা নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে বিরোধী দলগুলি। অভিযোগ, প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। কমিশনের জবাব, যাদের নাম বাদ গেছে, তারা যোগ্য ভোটার হলে ফর্ম ৬ বা ফর্ম ৭ পূরণ করে মনোনয়ন জমার ১০ দিন আগে পর্যন্ত আবেদন করতে পারবেন। বর্তমানে বিহারে (Bihar Assembly) ক্ষমতায় রয়েছে এনডিএ জোট— বিজেপি, জেডিইউ ও এলজেপিকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী পদে আছেন নীতীশ কুমার। বিরোধী শিবিরে রয়েছে আরজেডি, কংগ্রেস ও বাম দলগুলি। ত্রিমুখী লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছে প্রশান্ত কিশোরের জনসূরজ পার্টি, যারা সব আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা করেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole