নিউজ পোল ব্যুরো: বৈদিক জ্যোতিষশাস্ত্রে রাহু একটি ছায়া গ্রহ, যার গতি সর্বদা প্রতিকূল দিকে হলেও প্রভাব হয় গভীর ও দূরগামী। সাধারণত এই গ্রহটি যখন রাশি পরিবর্তন করে, তখন অনেক রাশির (Saturday Rashifal) জাতকের জীবনপথে দেখা যায় নাটকীয় পরিবর্তন। রাহু একবার একটি রাশিতে প্রবেশ করলে প্রায় ১৮ মাস সেখানে অবস্থান করে, এবং এই সময়ে তার প্রভাব হয় অত্যন্ত তীব্র – কখনও ধ্বংসাত্মক, আবার কখনও অপ্রত্যাশিত সাফল্যের দ্বার খুলে দেয়।
আরও পড়ুন: Friday Astrology: কোন রাশির জীবনে আসছে বড় সুখবর, আর কার জন্য অপেক্ষা করছে বিপদ?
২০২৫ সালের মে মাসে রাহু তার দীর্ঘ ১৮ বছরের চক্র শেষে মীন থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে এবং ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত সেখানেই অবস্থান করবে। এই স্থানান্তর তিনটি রাশির (Saturday Rashifal) জীবনে নিয়ে আসছে এক অভিনব আশীর্বাদ। বছরের শেষ প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর) থেকে এই রাশির জাতকরা উপভোগ করবেন সৌভাগ্য, সাফল্য, আর্থিক অগ্রগতি ও মানসিক শান্তির অনন্য সময়।
চলুন জেনে নেওয়া যাক, কার ভাগ্যে রাহু বয়ে আনছে সুবর্ণ সময়:
মেষ রাশি (ARIES): রাহুর কুম্ভে গমন মেষ রাশির (Saturday Rashifal) জন্য অত্যন্ত অনুকূল। আপনার প্রচেষ্টা সফল হবে একের পর এক। দীর্ঘদিনের আর্থিক চাপ থেকে মুক্তি মিলবে। পুরনো ঋণ পরিশোধের সুযোগ আসবে। পরিবারে শান্তি ও স্থিতি ফিরে আসবে। আত্মবিশ্বাসে হবে প্রবল উত্থান। নতুন দায়িত্ব গ্রহণে আপনি থাকবেন এক ধাপ এগিয়ে। ব্যবসা ও চাকরিতে অগ্রগতি নিশ্চিত।
কর্কট রাশি (CANCER): এই সময় কর্কট রাশির জাতকদের জন্য অভূতপূর্ব আর্থিক উন্নতির সুযোগ। আয় বাড়বে দ্রুত, ব্যয় থাকবে নিয়ন্ত্রিত। নতুন ব্যবসায় (Business) লগ্নি করতে পারেন এবং তা সফলও হবে। শেয়ার বাজার (Share Market) বা সম্পত্তিতে বিনিয়োগে (Investment) মিলবে লাভ। প্রেমের সম্পর্কে স্থিতি আসবে এবং বিয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পারিবারিক সম্পর্ক হবে মধুর ও সমর্থনপূর্ণ।
তুলা রাশি (LIBRA): তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময় বুদ্ধিমত্তা ও সিদ্ধান্তগ্রহণের ক্ষমতা দ্রুত বাড়বে। গুরুত্বপূর্ণ দায়িত্ব বা প্রকল্পে সাফল্য আসবে। প্রেম জীবন থাকবে সুখী ও প্রাণবন্ত। আইনি সমস্যার সমাধান হবে আপনার পক্ষে। নতুন ব্যবসা বা বিনিয়োগে আগ্রহ জন্মাবে এবং ফল হবে লাভজনক। সম্পত্তি কেনাবেচার যোগ আছে। বিবাহিত জীবনে আসবে সুখ ও বোঝাপড়া।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
