নিউজ পোল ব্যুরো: এই সপ্তাহে সূর্যের (Sun) তুলা রাশিতে প্রবেশ, মঙ্গল ও বুধের সঙ্গে গঠন করেছে একটি শক্তিশালী ত্রিগ্রহী যোগ (Monday Rashifal)। এ ধরনের গ্রহসংযোগ প্রেম, সম্পর্ক এবং আবেগকে গভীরভাবে প্রভাবিত করে। একদিকে যেমন সম্পর্কের মধ্যে নতুন উন্মাদনা ও আকর্ষণ আসবে, তেমনই অহংবোধ ও ভুল বোঝাবুঝির সম্ভাবনাও বাড়বে। চন্দ্রের কন্যা রাশিতে আগমন মানসিক ভারসাম্য আনার সংকেত দিচ্ছে, আর কর্কটে বৃহস্পতির উপস্থিতি প্রেমে নিরাপত্তা ও স্থায়িত্ব বাড়াবে, বিশেষত দাম্পত্য জীবনে (Married Life)। এই মিশ্র জ্যোতিষীয় প্রভাবে কার জন্য সুখকর, আর কার জন্য চ্যালেঞ্জিং হতে চলেছে সপ্তাহটি? চলুন দেখে নেওয়া যাক রাশিফল (Monday Rashifal) অনুযায়ী প্রেমজ জীবন।
আরও পড়ুন: Sunday Astrology: ১২ অক্টোবর গজকেশরী রাজযোগ, এই ৩ রাশির ভাগ্যে আসছে কর্মজয় ও আর্থিক সমৃদ্ধি
মেষ রাশি: সপ্তাহের সূচনা (Monday Rashifal) কিছুটা মানসিক চাপে (Mental Pressure) কাটতে পারে। সঙ্গীর সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে ভুল বোঝাবুঝির কারণে। আবেগ ও দায়িত্বের ভারে সম্পর্ক কিছুটা অস্থির হতে পারে। তবে সপ্তাহের মাঝামাঝি থেকে পরিস্থিতির উন্নতি ঘটবে। ধীরে ধীরে সম্পর্ক মিষ্টি হতে শুরু করবে, এবং সপ্তাহান্তে প্রেমে নতুন উষ্ণতা ফিরে আসবে।
টিপস: ধৈর্য ও খোলামেলা কথোপকথনই হবে সমস্যার সমাধান।
বৃষ রাশি: আপনার মনে পুরনো সন্দেহ বা অস্বস্তি আবার মাথাচাড়া দিতে পারে। প্রেমে নিরাপত্তাহীনতা অনুভব করতে পারেন সপ্তাহের প্রথম ভাগে। তবে এই সময় তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভালো। ধীরে ধীরে সম্পর্কের স্থিতি ফিরে আসবে। সপ্তাহের শেষে, একটি বিশেষ মুহূর্ত আপনাদের আরও কাছাকাছি আনতে পারে।
টিপস: অতীত ভুলে বর্তমানকে গুরুত্ব দিন।
মিথুন রাশি: সপ্তাহের শুরুতেই প্রেমের আকাশে রোদ ঝলমলে আবহাওয়া। সম্পর্ক থাকবে আনন্দদায়ক ও প্রাণবন্ত। তবে মাঝামাঝি সময়ে সামান্য মতবিরোধ তৈরি হতে পারে পারিপার্শ্বিক কারণে। যোগাযোগ বজায় রাখলে সবকিছু আবার স্বাভাবিক হয়ে উঠবে।
টিপস: অতিরিক্ত ভাবনায় না গিয়ে, সঙ্গীর অনুভূতিকে শ্রদ্ধা দিন।
কর্কট রাশি: পারিবারিক দায়িত্বের চাপে সঙ্গীর জন্য সময় বের করা কঠিন হতে পারে। এটি সাময়িক দূরত্ব তৈরি করতে পারে, তবে সপ্তাহের শেষে প্রেমিক বা স্ত্রীর সঙ্গে মানসিক সংযোগ আবার গভীর হবে। একান্ত কিছু মুহূর্ত সম্পর্ককে আরও দৃঢ় করে তুলবে।
টিপস: দায়িত্ব ও সম্পর্কের মধ্যে ভারসাম্য রক্ষা করাই এই সপ্তাহের চাবিকাঠি।
সিংহ রাশি: এই সপ্তাহে আবেগের জোয়ারে আপনি কিছুটা দিশেহারা হতে পারেন। কিছু কথা মনের মধ্যে চেপে রাখার ফলে সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এই সময়ে ধৈর্য ধরুন এবং নিজেকে বোঝার চেষ্টা করুন।
টিপস: নিজেকে প্রকাশ করতে শিখুন, তবেই সম্পর্কে আলো আসবে।
কন্যা রাশি: এই সপ্তাহে প্রেমে সফলতা পেতে আপনাকে নিজে থেকে উদ্যোগ নিতে হবে। সম্পর্কের ভিত মজবুত করতে চাইলে সৎ ও বাস্তববাদী হতে হবে। সপ্তাহের দ্বিতীয়ার্ধে সময় অনুকূলে আসবে এবং সম্পর্ক এগিয়ে নেওয়ার সুযোগ পাবেন।
টিপস: নিজের আন্তরিক প্রচেষ্টা কখনও বৃথা যায় না।
তুলা রাশি: ত্রিগ্রহী যোগের প্রভাবে, তুলা রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে সম্পর্কের গভীরতা অনুভব করবেন। তবে অহংকার বা বাড়তি প্রত্যাশা দ্বন্দ্ব তৈরি করতে পারে। সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে ধৈর্য ও সহমর্মিতা প্রয়োজন।
টিপস: বন্ধন মজবুত করতে হলে ইগো নয়, ভালোবাসাই হোক হাতিয়ার।
বৃশ্চিক রাশি: সপ্তাহের শুরুতে কথার ভুলে তর্ক বা রাগ প্রকাশ সম্পর্ককে প্রভাবিত করতে পারে। তবে সপ্তাহের মধ্যভাগ থেকে সম্পর্ক স্বাভাবিক ছন্দে ফিরবে। সপ্তাহান্তে রোমান্টিক আবহ আর সঙ্গীর সান্নিধ্যে সব ভুলে যেতে পারবেন।
টিপস: আবেগ নিয়ন্ত্রণে রাখুন এবং সঙ্গীর অনুভূতির প্রতি সহানুভূতিশীল থাকুন।
ধনু রাশি: এই সপ্তাহে অহং ও তর্ক থেকে দূরে থাকাই ভালো। তুচ্ছ বিষয়ে বড় ঝগড়া হতে পারে। ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিন। সপ্তাহের শেষভাগে বোঝাপড়া এবং শান্তি ফিরে আসবে।
টিপস: কথা বলার সময় মনের কথা বলুন, কিন্তু হৃদয়ের ভাষায়।
মকর রাশি: প্রেম জীবনে এই সপ্তাহটি অত্যন্ত আশাব্যঞ্জক। সম্পর্কের গভীরতা ও স্থায়িত্ব বাড়বে। কোনও নারী বন্ধুর সহায়তায় সম্পর্ক নতুন দিক পেতে পারে। যারা নতুন কিছু ভাবছেন, তাদের জন্য এ সপ্তাহটি শুভ।
টিপস: মনের দরজা খুলুন, ভালোবাসা আপনাকে আলোকিত করবে।
কুম্ভ রাশি: রোমান্সের দিক থেকে এটি অত্যন্ত অনুকূল সপ্তাহ। সঙ্গীর সঙ্গে বোঝাপড়া দারুণ হবে। একসঙ্গে কোনও নতুন পরিকল্পনা বা ভ্রমণের সম্ভাবনাও রয়েছে। সম্পর্ক আরও গাঢ় হবে।
টিপস: একসঙ্গে সময় কাটানোই আপনারা দু’জনকে আরও কাছাকাছি আনবে।
মীন রাশি: প্রেমের আকাশে আলো ঝলমলে দিন আসছে মীন রাশির জন্য। সম্পর্ক থাকবে ইতিবাচক ও বিশ্বাসভিত্তিক। সঙ্গীর সঙ্গে আবেগঘন মুহূর্ত এবং ভালো কোনো খবরে সপ্তাহটি শেষ হতে পারে।
টিপস: সম্পর্কের প্রতিটি মুহূর্ত উপভোগ করুন, কারণ এটাই জীবনের প্রকৃত রঙ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
