Mohun Bagan Practice: গেম টাইম পেতে অনুশীলনে বাড়তি পরিশ্রম দিমির

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: আইএফএ (IFA) শিল্ডের (Shield) পরের ম্যাচে মোহনবাগান মুখোমুখি হবে ইউনাইটেড স্পোর্টসের। তার আগে যুব ভারতীতে প্রস্তুতি সেরে নিচ্ছে সবুজ মেরুন ব্রিগেড। তবে রবিবারের অনুশীলনে একজন বার বার নজর কারছিলেন। তিনি হলেন দিমিত্রি পেত্রাতোস (Mohun Bagan Practice)। দলে গেম টাইম পাচ্ছেন না। কিন্তু দিমি যে হাল ছাড়ার পাত্র নয় তা অনুশীলন দেখলেই বোঝা যাচ্ছে। অনুশীলন শেষ, কিছু ফুটবলার ক্লান্ত হয়ে মাঠেই বসে রিল্যাক্স করছেন। আবার কিছু ফুটবলার আইস বাথ নিচ্ছেন। দিমি তখনও ক্লান্ত হননি। মাঠজূড়ে দৌড়াচ্ছেন। নিজেকে দ্রুত ফিট করার চেষ্টা করছেন।

আগেই ভারতীয় দলে যোগ দিয়েছেন লিস্টন কোলাসো (Liston Colaco), দীপক টাংড়ি (Deepak Tangri) এবং সাহাল আবদুল সামাদ (Sahal Abdul Samad)। এবার মোহনবাগান (Mohun Bagan) থেকে ভারতীয় দলে যোগ দিতে গেছেন শুভাশিস বোস (Shubhashis Bose) এবং আপুইয়া (Apuia)। তাই রবিবারের অনুশীলনে তারা ছিলেন না।

আরও পড়ুন:Table Styling : খাবার টেবিলের ভিড় কমিয়ে সহজে সাজান, খাওয়ার সময় থাকুক আরামদায়ক পরিবেশ

ইউনাইটেডের বিরুদ্ধে মোহনবাগান একদশে বদল দেখা যাবে। শুভাশিসের জায়গায় খেলতে পারেন অভিষেক সিং (Avishek Singh) এবং আপুইয়ার জায়গায় খেলবেন অভিষেক সূর্যবংশী (Avishek Suryabanshi)। এই দুই ফুটবলারকে রেখেই ইউনাইটেডের বিরুদ্ধে ছক কষছেন মোলিনা। এদিন ফুটবলারদের মধ্যে বোঝাপড়া তৈরি করার জন্য দুই দলে ভাগ করে অনুশীলন করান। পাশাপাশি সিচুয়েশনে প্র‍্যাক্টিসও করান কোচ হোসে মোলিনা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

প্রসঙ্গত, রবিবার কল্যাণী স্টেডিয়ামে গোকুলাম কেরালাকে ১-০ গোলে হারিয়েছে ইউনাইটেড স্পোর্টস (United Sports)। একটি মাত্র গোল করেন অমিত বসাক। গোকুলামকে হারিয়ে হুঙ্কার দিয়েছে ইউনাইটেড। তাদের বক্তব্য, ইউনাইটেড জিততে এসেছে, শুধু অংশগ্রহণ করতে নয়। তার মুখিয়ে আছে মোহনবাগান ম্যাচের জন্য।