নিউজ পোল ব্যুরো: আজকাল প্রায় সব বাড়ির খাবার টেবিলের (Table Styling) ছবি দেখে বোঝা যায় যে খাবারের সময় টেবিলটি কতটা ব্যস্ত থাকে। এখানে থাকে আচারের শিশি, জলের বোতল, নুন-গোলমরিচের কৌটো, বিভিন্ন থালা, গ্লাস, কাপ, এবং অনেক সময় আরও কিছু সাজসজ্জার জিনিস। এই অতিরিক্ত জিনিস টেবিলে রাখার কারণে (meal time)সঠিকভাবে প্লেট সাজানোও হয়ে যায় কঠিন। কিন্তু কিছু সহজ কৌশল মেনে চললে খাবার টেবিলকে করে তোলা সম্ভব সুন্দর, আর একই সঙ্গে খাওয়ার সময়ও আরামদায়ক।
প্রথমেই টেবিলের ভোল পাল্টে ফেলুন। টেবিলের ম্যাট (table mats) ও কোস্টার (coasters) পরিবর্তন করলেই টেবিলের চেহারায় আসে নতুনত্ব। বিশেষ করে উৎসবের দিন বা পরিবারের সঙ্গে মিলনমেলায়, টেবিল ম্যাট ও কোস্টারের রঙ ও ডিজাইন বদলানো একটি সহজ এবং কার্যকরী পদ্ধতি। এতে খাওয়ার সময় একঘেয়ে লাগবে না এবং পরিবারের সবাই একরকম আনন্দ উপভোগ করবে। খাবার টেবিলকে আরও প্রাণবন্ত করতে ছোট একটি ইনডোর প্ল্যান্ট (plant) রাখতে পারেন। এক টুকরো সবুজ ঘরেই নতুন অনুভূতি যোগ করে, আর খাওয়ার সময় মনও হয় চঞ্চল। চাইলে গাছের বদলে টেবিলে সুগন্ধী মোম (scented candles) বা ফুলও (fresh flowers) রাখতেও পারেন। যা টেবিলের পরিবেশকে আরও আকর্ষণীয় করে তোলে।

টেবিলের মাঝখানে ছোট একটি মাটির তৈরি কোনও শো-পিস(showpiece) বা কাঠ-মাটি তৈরি ক্রকারি বসাতে পারেন। তবে মনে রাখবেন, টেবিল সাজাতে অতিরিক্ত জিনিস রাখলে মূল উদ্দেশ্য হারিয়ে যায়। সবশেষে, মনে রাখুন খাবার টেবিল সাজানো মানেই দামি জিনিস দিয়ে তা সাজাতে হবে এমন নয়। সাধ ও সাধ্যের মধ্যে থেকে নিজের পছন্দের জিনিস বেছে নিন। এমন করে টেবিল সাজানো হলে খাওয়ার সময় এক ধরনের মানসিক পরিতৃপ্তি পাওয়া যায়, এবং পুরো ডিনার এক্সপেরিয়েন্স (dining experience)হয়ে ওঠে আরামদায়ক ও আনন্দময়।
:নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
এই সহজ কৌশলগুলো মেনে চললেই আপনার বাড়ির টেবিল(home dining table)হবে সুগঠিত, ফাঁকা জায়গা থাকবে, আর খাওয়ার সময় আর অগোছালো ভাব থাকবেনা।
