Medinipur Bridge : বালিচক “ফ্লাই ওভার” ও মার্কেট দেখে উদ্বিগ্ন বিধায়ক

breakingnews জেলা রাজ্য

শ্যামল নন্দী : পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিচক রেল গেটের ওপর তৈরি হওয়া ফ্লাই ওভার (Medinipur Bridge)। অসম্পূর্ণ এই ফ্লাই ওভার পরিদর্শনে যান ডেবরার বিধায়ক ড: হুমায়ুন কবীর। মঙ্গলবার তিনি বালিচকে উপস্থিত হয়ে নিত্য যাত্রী এবং এলাকাবাসিদের সাথে কথা বলেন। এলাকাবাসীরা তাকে জানান , কাজ খুব ধীর গতিতে হচ্ছে। আর এতেই উদ্বিগ্ন বিধায়ক সঙ্গে সঙ্গে বিভিন্ন দপ্তরে কথা বলেন। কোন কোন জায়গায় এখনও পর্যন্ত সমস্যা রয়েছে, সেই গুলি নিয়ে ফটো কপি সহ জেলাশাসককে আবেদন করবেন, যাতে দ্রুত ফ্লাই ওভারের কাজ সম্পূর্ণ করা যায়। পাশাপাশি তিনি ডেবরা বাজার এলাকাতেও একাধিক সমস্যা নিয়ে বাজার সংলগ্ন এলাকা পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া, খাদ্য কর্মাধ্যক্ষ ভজহরি সিং সহ অনান্যরা।

[আরও পড়ুন]  http://মেয়েরা তবে যাবে কোথায় ?

কাজের ধীর গতি দেখে উদ্বিঘ্ন বিধায়ক। জেলা শাসক ও পূর্ত দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সাথে এই বিষয় নিয়ে কথা বলবেন, একথা জানিয়ে আশ্বাস দেন, যত দ্রুত ফ্লাইওভার টির নির্মাণ সম্পূর্ণ করে মানুষের যাতায়াতের সুবিধার জন্য খুলে দেওয়া হবে। এদিন একই সঙ্গে ডেবরা বালিচক সহ বিভিন্ন বাজার ও মার্কেট পরিদর্শন করে খতিয়ে দেখেন। যে সমস্ত ঘিঞ্জি জায়গা রয়েছে সেগুলিকে নতুন করে কিভাবে বাড়ানো যায় সে বিষয়েও পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্যদেরদের সাথে কথা বলেন।

হাওড়া থেকে খড়গপুর যাওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ স্টেশন বালিচক। এই রাস্তা দেবা-সাবং রাজ্য সড়কের সঙ্গে যুক্ত। খুবই জরুরী এই রাস্তায় গতি আনতে দরকার ভালো রাস্তা ( Medinipur Bridge)। সেখানে পরিবহনের সুবিধার জন্য ওভারব্রিজের কাজ চলছে। মূলত প্লানিং করার ক্ষেত্রে ত্রুটির কারণে খুবই ধীর গতিতে কাজ চলছিল। বস্তুত, এখানকার ফুট ওভারব্রিজ না হওয়া পর্যন্ত স্থায়ী সমাধানের কোন আশা নেই বলেই বিশেষজ্ঞ মত। বিধায়ক ডঃ হুমায়ুন কবীরের এলাকা পরিদর্শনে সেই কাজের ধারায় গতি আনার কথা স্বীকার করে নিলেন। এখন দেখার- বিধায়কের তদারকির ফলে সেই কাজে গতি আসে কিন।।