Hair Tips : ডগা ফেটে যাওয়া চুলের জন্য প্রাকৃতিক সমাধান, বাড়িতে বানিয়ে নিন ডিমের হেয়ার মাস্ক

অন্যান্য লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: চুলের ডগা ফেটে যাওয়া সমস্যা অনেকেরই ঘরে ঘরে দেখা যায়। সাধারণত চুল শুষ্ক হয়ে গেলে বা আর্দ্রতা হারালে ডগা ফেটে যায় এবং চুলের ডগা ফাটে (Hair Tips)। অনেকেই প্রথম রিফ্লেক্স হিসেবে চুল কেটে ফেলেন, কিন্তু মাঝারি বা ছোট দৈর্ঘ্যের চুল হলে প্রতিবার চুল কেটে ফেলা সম্ভব নয়। তাই দরকার এমন সমাধান যা চুলকে স্বাস্থ্যবান রাখবে এবং হেয়ার ব্রেকজ কমাবে।

আরও পড়ুন:Women Safety: ধর্ষণের প্রতিবাদে নতুন পথ বিজেপির, মহিলাদের হাতে ‘লাল মিরচ’ ও স্প্রে

দু’মুখো চুল  এড়ানোর সবচেয়ে কার্যকর উপায় হলো নিয়মিত ডিপ কন্ডিশনিং। হিটিং টুল যেমন (straightener) বা (curling iron) ব্যবহার করলে, প্লাস্টিকের চিরুনি দিয়ে চুল আঁচড়ালেও চুলের সমস্যা বাড়তে পারে। এজন্য প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হেয়ার মাস্ক খুবই উপকারী। বিশেষ করে ডিম বা (egg hair mask) ব্যবহার করলে চুলের স্বাস্থ্য অনেক ভালো থাকে।

ডিমে থাকা প্রোটিন ও বায়োটিন চুলের গোড়া মজবুত করে, নতুন চুল গজাতে সাহায্য করে  (hair fall) কমায়। ডিমের ভিটামিন বি কমপ্লেক্স চুলকে শক্তিশালী করে। অন্যদিকে, ডিমের কুসুম শুষ্ক চুলকে নরম ও মসৃণ করে, স্ক্যাল্পে পুষ্টি জোগায় এবং ফলিকলকে শক্তিশালী করে। নিয়মিত ব্যবহারে চুলে ভলিউম এবং প্রাকৃতিক জেল্লা ফিরে আসে। বাড়িতে সহজেই তৈরি করা যায় (homemade hair mask)। প্রয়োজন হবে: ১টি ডিম, ৫–৬ চামচ টকদই, এবং ১ চামচ অলিভ অয়েল। একটি পাত্রে ডিম ফাটিয়ে সাদা অংশ ঢালুন। এরপর এতে টকদই মেশান। ভালোভাবে মিশানোর পর শেষে অলিভ অয়েল যোগ করুন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

প্রথমে বড় দাঁতের চিরুনি দিয়ে চুলের জট ছাড়িয়ে নিন। তারপর তৈরি মাস্কটি চুলে পুরোপুরি লাগান। ৪৫ মিনিট রেখে শ্যাম্পু করুন এবং শেষেই কন্ডিশনার ব্যবহার করুন। সপ্তাহে একবার এই (hair treatment) করার মাধ্যমে মাত্র এক মাসে চুল স্বাস্থ্যবান, নরম এবং ঝলমলে হবে। নিয়মিত ব্যবহার করলে চুলের শুষ্কতা, ডগা ফাটানো এবং অন্যান্য (hair problems) এড়ানো সম্ভব।