নিউজ পোল ব্যুরো: চোদ্দ বছর পর রাজামাতা জিজাবাই ট্রফির (Rajmata Jijabai Trophy Final Bengal vs Manipur) ফাইনালে উঠেছে বাংলা (Bengal)। প্রতিপক্ষ মণিপুর (Manipur)। দ্বিতীয় সেমিফাইনালে তামিলনাড়ুকে (Tamilnadu) ৪-০ গোলে হারিয়েছে তারা।
আরও পড়ুন:Women Safety: ধর্ষণের প্রতিবাদে নতুন পথ বিজেপির, মহিলাদের হাতে ‘লাল মিরচ’ ও স্প্রে
এই টুর্নামেন্টে জয়ের ধারা অব্যাহত রয়েছে বাংলার (Rajmata Jijabai Trophy Final Bengal vs Manipur)। তবে তার জন্য দলের মধ্যে আত্মতুষ্টির আসতে দিতে রাজি নন বাংলার কোচ দোলা মুখোপাধ্যায় (Dola Mukherjee)। তিনি বলেন, ‘জেতার জন্য আমি আত্মবিশ্বাসী। তবে আত্মতুষ্টি নেই। আমার দলের মেয়েদেরও বলেছি আত্মতুষ্টি আসতে দিলে হবে না। আত্মতুষ্টির কোনও জায়গা নেই দলে।’ তিনি প্রতিপক্ষ মণিপুরকে বেশ সমীহই করছেন। তার মতে মণিপুর কঠিন চ্যালেঞ্জ। আর এই বিষয়টা দলের মেয়েদেরকেও মাথায় রাখতে বলেছেন তিনি। তার কথায়- ‘মণিপুর শক্তিশালী দল। ভারতীয় দলের অনেক খেলোয়াড় আছে ওই দলে। তারা পার্থক্য তৈরি করতে পারে। তাই মণিপুরকে সহজ ভাবে দেখার কোনও কারণ নেই। আমার মনে হয় এটা আমার মেয়েরাও জানে।’
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
গত ম্যাচে লাল কার্ড দেখায় ফাইনালে নেই ক্যাপ্টেন সঙ্গীতা বাসফোর (Sangeeta Baspfore)। তবে তা নিয়ে খুব একটা চিন্তায় নেই বাংলার কোচ দোলা মুখোপাধ্যায়। তিনি মনে করেন তার দলে ভালো ফুটবলার আছে। তাই সঙ্গীতা না থাকা চিন্তার নয়। তিনি বলেন, ‘সঙ্গীতা আমার দলের গুরুত্বপূর্ণ ফুটবলার। ও না থাকা আমাদের কাছে সমস্যার। কিন্তু আমার দলে আরও ফুটবলার রয়েছে। তারা খেলবে। ভালোই করবে আশাকরি। আমরা চিন্তা করছি না।’ ফাইনালে জয় নিয়ে আশাবাদী বাংলার কোচ।
