নিউজ পোল ব্যুরো: দীর্ঘ কয়েক মাস টানা বৃষ্টি শেষে অবশেষে রাজ্য থেকে বিদায় নিয়েছে বর্ষা (Monsoon Withdrawal)। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (Southwest Monsoon) এবারের মতো সরে গিয়েছে। আর বর্ষা বিদায় নেওয়ার সঙ্গেই রাজ্যে শুরু হয়েছে শুষ্ক আবহাওয়ার (Dry Weather) দাপট। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বিভিন্ন জেলায় এখনই অনুভব করা যাচ্ছে হালকা শীতের (Winter Season Arrival) আমেজ। পুজো শেষে ক্রমশ নামছে পারদ (Temperature Drop)। এদিন সকালে তাপমাত্রা আরও কিছুটা নেমে গেছে বহু জেলায়।
আবহাওয়া দফতর (IMD Forecast) জানিয়েছে, যদিও উত্তরে হাওয়ার (Northwesterly Wind) প্রবেশের অনুকূল পরিস্থিতি এখনও তৈরি হয়নি, তবে আবহাওয়া এখন অনেকটাই শুষ্ক। আপাতত রাজ্যে শীত পুরোপুরি ঢুকছে না, তবে হালকা ঠান্ডার ইঙ্গিত স্পষ্ট। আগামী কয়েক দিনে বৃষ্টির (Rainfall Forecast) তেমন সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। কেবলমাত্র উপকূলবর্তী জেলা যেমন দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas), পূর্ব মেদিনীপুর (East Midnapore), পশ্চিম মেদিনীপুর (West Midnapore) এবং ঝাড়গ্রাম (Jhargram)-এর কিছু এলাকায় হালকা বৃষ্টি (Light Rain) হতে পারে। আগামী সাত দিন রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। তবে দক্ষিণ বাংলাদেশের (South Bangladesh) ওপর একটি ঘূর্ণাবর্ত (Cyclonic Circulation) তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। কিন্তু আবহাওয়া দফতরের মতে, এর প্রভাব পশ্চিমবঙ্গে খুব একটা পড়বে না। ফলে আপাতত গোটা রাজ্য জুড়েই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং তাপমাত্রাও (Temperature) আরও নামতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
এদিকে উত্তরবঙ্গের (North Bengal Weather) জেলাগুলিতে ইতিমধ্যেই হালকা শীত পড়তে শুরু করেছে। দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong), জলপাইগুড়ি (Jalpaiguri), আলিপুরদুয়ার (Alipurduar) ও কোচবিহার (Cooch Behar)-এর মতো পাহাড়ি ও সংলগ্ন জেলাগুলিতে ভোর ও রাতের দিকে ঠান্ডা হাওয়া বইছে। তবে ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গে সামান্য বৃষ্টিপাত (Scattered Rainfall) হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, অক্টোবরের (October Weather) শেষ সপ্তাহ থেকে বা নভেম্বরের (November Forecast) শুরুতেই রাজ্যে মূলত শীতের আনুষ্ঠানিক প্রবেশ ঘটতে পারে। তাপমাত্রা আরও নেমে গেলে সকালের দিকে ঘন কুয়াশা (Dense Fog) পড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সার্বিকভাবে দেখা যাচ্ছে, বর্ষা বিদায়ের (Monsoon Withdrawal from Bengal) পর দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ জুড়ে শুরু হয়েছে শুষ্ক ও মনোরম আবহাওয়া। ধীরে ধীরে রাজ্যজুড়ে নামছে পারদ, আর সেটাই শীত আসার আগমনী বার্তা দিচ্ছে সাধারণ মানুষকে।
