Bihar election 2025: ভুয়ো প্রচারে বিতর্ক! আরজেডির ভিডিও ঘিরে ক্ষুব্ধ মনোজ বাজপেয়ী, বিহার ভোটে নতুন বিতর্কের আগুন

পেজ 3 বিনোদন রাজনীতি

নিউজ পোল ব্যুরো:  বিহার ভোটে (Bihar election 2025) রাজনৈতিক উত্তেজনা চরমে। চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশের পর থেকেই রাজ্যের রাজনীতিতে বইছে জল্পনার ঝড়। এরই মধ্যে আচমকাই এক ভিডিও ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। ভিডিওটিতে দেখা যাচ্ছে, রাষ্ট্রীয় জনতা দলের হয়ে প্রচার করছেন অভিনেতা মনোজ বাজপেয়ী! ভিডিওটি প্রকাশ পেয়েছে খোদ তেজস্বী যাদবের এক্স হ্যান্ডেল থেকে। মুহূর্তে তা ভাইরাল হয়ে যায় এবং বিহার ভোটে (Bihar election 2025) সৃষ্টি করে ব্যাপক আলোড়ন। তবে এই ঘটনার পরই ক্ষিপ্ত হয়ে উঠেছেন মনোজ বাজপেয়ী। তাঁর অভিযোগ, এটি সম্পূর্ণ ভুয়ো ভিডিও, যা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বানানো হয়েছে।

আরও পড়ুন:Zubeen Garg: অসমে শোকের ছায়া ঘন, জ়ুবিন গার্গের স্মরণে স্থগিত ‘ব্রহ্মপুত্র ভ্যালি চলচ্চিত্র উৎসব’

অভিনেতা তাঁর এক্স হ্যান্ডেলে সরাসরি তেজস্বী যাদবকে নিশানা করে লিখেছেন, “আমি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই, কোনও পার্টির ঘনিষ্ঠও নই। যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেটা আসলে অ্যামাজন প্রাইম ভিডিওর একটি পুরনো বিজ্ঞাপন। সেটিকেই বিকৃত করে ভোটপ্রচারের ভিডিও বানানো হয়েছে। অনুরোধ করছি, এই ধরনের বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ানো বন্ধ করুন।” মনোজ আরও জানান, তাঁর অনুমতি ছাড়াই এই ভিডিও ব্যবহার করা হয়েছে এবং এর জন্য আইনি পদক্ষেপের কথাও ভাবছেন তিনি।

তেজস্বী যাদব অবশ্য বিতর্কের পর দ্রুত ভিডিওটি তাঁর সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলেছেন। তবে সেই সময়ের মধ্যে বিহার ভোটে (Bihar election 2025) এই ঘটনা যেন আগুনে ঘি ঢেলেছে। বিরোধীরা ইতিমধ্যেই অভিযোগ তুলেছে যে, আরজেডি মিথ্যা প্রচার চালাচ্ছে ভোটারদের প্রভাবিত করার জন্য।

উল্লেখ্য, সোমবার নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে বিহার ভোটে (Bihar election 2025) দুই দফায় ভোট গ্রহণ হবে। প্রথম দফা শুরু হবে ৬ নভেম্বর, দ্বিতীয় দফা ১১ নভেম্বর, আর ফলাফল প্রকাশিত হবে ১৪ নভেম্বর। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, ভোটের প্রস্তুতি সম্পূর্ণ, এবং ৩০ সেপ্টেম্বর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী এবার ভোট দেবেন প্রায় ৭ কোটি ২৮ লক্ষ মানুষ। যদিও বিরোধী দলগুলির দাবি, অন্তত ৬৫ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে।সব মিলিয়ে বিহার ভোটে (Bihar election 2025) রাজনৈতিক উত্তাপের সঙ্গে যুক্ত হয়েছে ডিজিটাল প্রতারণার অভিযোগও, যা এবারের নির্বাচনের চিত্র আরও জটিল করে তুলছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole