Cheteshwar Pujara retirement:‘তোমার ব্যাটিংয়ে খুঁজেছে শান্তি, ধারাবাহিকতা দিয়েছে দলকে’—মোদির চিঠিতে পূজারার প্রশংসা!

রাজনীতি

নিউজ পোল ব্যুরো:সদ্যপ্রাক্তন ক্রিকেটার চেতেশ্বর পূজারা গত রবিবার সবধরণের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ঘোষণা করেছেন। তাঁর অবসরের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক আবেগঘন খোলা চিঠিতে পূজারাকে অভিনন্দন জানিয়েছেন (Cheteshwar Pujara retirement)। চিঠিতে প্রধানমন্ত্রী শুধু তাঁর অসাধারণ কেরিয়ারের প্রশংসা করেননি, বরং উল্লেখ করেছেন যে, ছোট ফরম্যাটের ক্রিকেটের রমরমার যুগেও পূজারা দীর্ঘতম ক্রিকেটের সৌন্দর্য্য এবং স্থিরতার অনন্য প্রতীক হয়ে থেকেছেন।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/08/31/kalyan-bandyopadhyay-tmc-women-mps-criticism/

৩৭ বছর বয়সি পূজারা ভারতের হয়ে শেষ টেস্ট খেলেছেন ২০২৩ সালের জুনে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। সেই ম্যাচে ভারত হেরে যায়, এরপর থেকে জাতীয় দলে সুযোগ পাননি। এছাড়া সদ্য তিনি দলীপ ট্রফির দল থেকেও বাদ পড়েছেন। এই হতাশাজনক পরিস্থিতি সম্ভবত তাঁর অবসরের পেছনে মূল কারণ হিসেবে কাজ করেছে।

চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara retirement) রাহুল দ্রাবিড়ের পর ভারতীয় টেস্ট ব্যাটিংয়ের ঐতিহ্যবাহী ধারাকে ধারন করে চলেছেন। তাঁর ধৈর্য, চাপের মুখে অটুট থাকা মানসিকতা এবং দীর্ঘ সময় ধরে দলের জন্য লড়াই চালিয়ে যাওয়ার ক্ষমতা প্রায় এক দশক ভারতীয় ক্রিকেটের অমূল্য সম্পদ হিসেবে কাজ করেছে। দেশের মাঠ-বিদেশে সমানভাবে সাফল্য অর্জন করেছেন তিনি। জাতীয় দলের জার্সিতে ১০৩টি টেস্ট খেলে ৭১৯৫ রান করেছেন, ১৯টি শতরান এবং ৩৫টি অর্ধশতরান রয়েছে তাঁর ব্যাটে। লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ অপরাজিত রান ২০৬। দেশের ও দেশের বাইরে ভারতের একাধিক স্মরণীয় টেস্ট জয়ের অংশও ছিলেন পূজারা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

প্রধানমন্ত্রী মোদির চিঠিতে বলা হয়েছে, “তোমার কেরিয়ারে অনেক ম্যাচ জিতেছ, অনেক রান করেছ। কিন্তু তোমার ব্যাটিংয়ে ক্রিকেটপ্রেমীরা যে শান্তি খুঁজে পেয়েছে, যেভাবে টিম নিশ্চিন্ত হতে পেরেছে, তা কোনো সংখ্যা দিয়ে মাপা যায় না। জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও একইভাবে খেলেছ তুমি। আশা করি আগামী দিনেও ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকবে তুমি এবং তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকো।”

পূজারা চিঠি প্রকাশ করে ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এবং তাঁর জীবনের নতুন অধ্যায়ের প্রতি উচ্ছ্বাস প্রকাশ করেছেন।