নিউজ পোল ব্যুরো: আইএফএ শিল্ড (IFA Shield) ফাইনালে কলকাতা ডার্বি। ডুরান্ড কাপ (Eastbengal match preview), কলকাতা লিগ (CFL) দুটোতেই জিতেছে লাল হলুদ। এ বার সামনে IFA শিল্ড। এই ডার্বিটা একটু বেশি স্পেশাল, কারণ এটা জিতলে ট্রফি হাতে তুলবে ইস্টবেঙ্গল। একই মরশুমে লিগ ও শিল্ড জেতার সুযোগ রয়েছে। ম্যাচের আগে বেশ ঝলমলে পরিবেশ ইস্টবেঙ্গল ড্রেসিংরুমের অন্দরে। এ বার ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে এসে ঘুরপথে প্রতিপক্ষকে খোঁচা দিলেন ইস্টবেঙ্গলের সহকারি কোচ বিনো জর্জ।
আরও পড়ুন:Kali Puja 2025 : কালীপুজো ও দীপাবলিতে বাজি পোড়ানোর সময়সীমা ঘোষণা, নিয়ম ভাঙলে শাস্তির পথে পুলিশ
সাংবাদিক বৈঠকে আসেন ইস্টবেঙ্গলের সহকারি কোচ বিনো জর্জ, কোনও প্লেয়ার আসেননি। সেখানে তাঁকে তাঁর দলের পাশাপাশি প্রতিপক্ষকে নিয়ে প্রশ্ন করা হয়। প্রতিপক্ষকে নিয়ে বলতে গিয়ে বিনো আক্রমণের পাশাপাশি রক্ষণাত্মক। জানালেন, তাঁর দল তৈরি। প্রত্যেক প্লেয়ার ফিট। বিপক্ষ সেরা দল, কিন্তু তাঁরাও তৈরি ভালো খেলার জন্য। তিনি নিজে সবে কলকাতা লিগ জিতেছেন, এ বার তিনি কোচের হটসিটে না থাকলেও সহকারি কোচের জায়গায় বসবেন। তাঁকে প্রশ্ন করা হয় তিনি লিগ জয়ের অভিজ্ঞতা কোচ অস্কার ব্রুঁজ়োর সঙ্গে শেয়ার করবেন কি না। জবাবে বলেন, ‘আমরা কালকের জন্য তৈরি। হেড কোচ এবং আমরা সবাই বৈঠক করব, আমরা অস্কারের সঙ্গে জিততে চাই।’
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
ম্যাচের আগে দিন যুবভারতীতে ক্লোজড ডোর অনুশীলন ছিল ইস্টবেঙ্গলের। লাল হলুদ শিবিরের অভিযোগ, স্টেডিয়ামের পাশে থাকা হোটেল থেকে ইস্টবেঙ্গলের অনুশীলনের ভিডিয়ো রেকর্ড করা হয়। ক্লাবের পক্ষ থেকে সেই ভিডিয়োও শেয়ার করা হয়। বিনো জর্জ বলেন, পুরোটাই নির্ভর করে স্পোর্টসম্যান স্পিরিটের উপর। সরাসরি তিনি মোহনবাগানের নাম না নিলেও স্পোর্টসম্যান স্পিরিটের পাঠ দিলেন। যদিও এই ভিডিও নিয়ে মোহনবাগানের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।
