নিউজ পোল ব্যুরো: দীর্ঘদিন ধরে পাকিস্তানে (Pakistan) বসবাসকারী আফগান শরণার্থীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ (Khawaja Asif)। সম্প্রতি আফগানিস্তানের (Afghanistan) সঙ্গে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি সত্ত্বেও ফের উত্তেজনা বাড়িয়ে এই হুঁশিয়ারি দিল ইসলামাবাদ (Islamabaad)। খাজা আসিফ স্পষ্টভাবে জানিয়েছে, “পাকিস্তান (Pakistan) কেবল ২৫ কোটি পাকিস্তানির জন্য। আফগানদের এদেশে আর জায়গা নেই। তাদের নিজ দেশে ফিরে যাওয়া উচিত।”
আরও পড়ুন: Bangladesh: ফের তুমুল সংঘর্ষ ঢাকায়, লাঠিচার্জ, কাঁদানে গ্যাসে থমথমে ঢাকা, আহত ৩৬
তিনি অভিযোগ করেন, আফগান শরণার্থীদের দীর্ঘ উপস্থিতি পাকিস্তানের (Pakistan) নিরাপত্তা ও শান্তিতে ব্যাঘাত ঘটাচ্ছে। তার মতে, আফগান নেতারা পাকিস্তানে আশ্রয় নিয়ে এখানে শুধু সন্ত্রাসবাদ ছড়িয়েছে। তিনি দাবি করেন, আফগানিস্তানের ভূমি ব্যবহার করে পাকিস্তানে জঙ্গি হামলা চালানো হচ্ছে, যার ফলে সেনা ও সাধারণ নাগরিকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। ২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের পর থেকে অন্তত ১০ হাজারের বেশি সন্ত্রাসবাদী হামলায় প্রায় ৩৮০০ মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেন আসিফ।
শুক্রবার যুদ্ধবিরতির শেষ হওয়ার আগেই পাকিস্তান আফগানিস্তানে আকস্মিক বিমান হামলা চালায়। এতে অন্তত ৮ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৩ জন আফগান ক্রিকেটারও ছিলেন বলে খবর। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আরও অভিযোগ করেন, আফগানিস্তান বর্তমানে ভারতের সঙ্গে মিলে পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ভারতের সাম্প্রতিক সফরে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির দিল্লি যাত্রা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। আসিফের মতে, “আফগান নেতৃত্ব এখন ভারতের কোলে বসে পাকিস্তানের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ চালাচ্ছে।”
ইসলামাবাদ বারবার কাবুলকে অনুরোধ জানিয়েছে, আফগান ভূমি যেন পাকিস্তানবিরোধী সন্ত্রাসের ঘাঁটি না হয়। কিন্তু তালেবান প্রশাসন এসব অভিযোগ অস্বীকার করেছে। পাকিস্তান সরকারের এই অবস্থান স্পষ্টতই দুই প্রতিবেশীর সম্পর্কে নতুন করে উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
