Raj-Subhashree :নৈহাটির বড়মার পুজোয় রাজ-শুভশ্রীর সরল ভক্তি, ভাইরাল টলিপাড়ার সেলেব দম্পতির সেই মুহূর্ত

পেজ 3

নিউজ পোল ব্যুরো: ধর্ম যার যার, কিন্তু বড়মা সবার! (Naihati Baro Ma Kali Puja 2025) এমনটাই বিশ্বাস নৈহাটির ভক্তদের। বছরের এই সময়টায় নৈহাটির বড়মা মন্দিরে (Naihati Baro Ma Temple) ঢল নামে হাজার হাজার পূণ্যার্থীর। কারও মুখে মন্ত্র, কারও হাতে ফুল-ধূপ সকলেরই একটাই প্রার্থনা, “মা যেন আশীর্বাদ করেন।” কারণ ভক্তদের বিশ্বাস, মা বড়মা (Baro Ma Kali) মন থেকে কিছু চাওয়া হলে কাউকে ফেরান না। সোমবার (Monday midnight) কালীপুজোর রাতে আবারও সেই দৃশ্য ধরা পড়ল নৈহাটিতে। ভক্তদের ঢল, ঢাকের শব্দে মুখর পরিবেশ, তারই মাঝে মেঝেতে বসে মায়ের বন্দনায় মগ্ন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Raj-Subhashree)।

টলিপাড়ার এই জনপ্রিয় দম্পতিকে দেখে মুহূর্তে উচ্ছ্বসিত হয়ে ওঠে উপস্থিত জনতা। ভক্তি আর সরলতায় ভরা সেই মুহূর্ত ইতিমধ্যেই ভাইরাল (Viral Video on Social Media)। ভিডিওতে দেখা যায়, শুভশ্রীর পরনে হালকা গোলাপি শাড়ি (Light Pink Saree), মুখে হালকা মেকআপ, আর কানে-গলায় গয়নার ছিটেফোঁটাও নেই। পাশে রাজ, পরনে কালো কুর্তা-পাজামা। দু’জনকেই দেখা গেল মেঝেতে বসে, ঢাকের তালে হাততালি দিয়ে মাতৃআরাধনায় নিমগ্ন হতে।

আরও পড়ুন:London Kalibari : বিদেশের মাটিতে মায়ের আগমন! লন্ডন কালীবাড়ির পুজোয় চার দশকের ঐতিহ্যের আলো

টলিউডে (Tollywood) রাজ-শুভশ্রী বরাবরই আধ্যাত্মিক (Spiritual Couple) হিসেবে পরিচিত। তাঁদের ফ্ল্যাট ‘আরবানা’-য় (Urbana Flat Puja) রথযাত্রা থেকে রাসপূর্ণিমা, লক্ষ্মী-গণেশ থেকে সরস্বতী সব পুজোই নিয়ম করে হয়। কয়েক সপ্তাহ আগেই তারা গিয়েছিলেন উজ্জয়িনির মহাকালেশ্বর মন্দিরে (Mahakaleshwar Temple Ujjain) পূজো দিতে। সেখান থেকে ফিরে শুভশ্রী যুক্ত হন নতুন ছবি ‘অনুসন্ধান’ (Anusandhan Movie Promotion)-এর প্রচারে, এরপর ভূত চতুর্দশীর দিন মালদার একাধিক কালীপুজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন তিনি। দীপাবলির রাতে (Diwali Celebration) দুই সন্তান ইউভান ও ইয়ালিনিকে (Yuvaan and Yaalini) নিয়ে রাজ-শুভশ্রী ঘরোয়া পরিবেশে উৎসব উদযাপন করেন। পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করে নিয়েই সোজা পাড়ি দেন নৈহাটির উদ্দেশে, বড়মার দর্শনে (Darshan of Baro Ma)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

এইভাবেই প্রতি বছর টলিউড তারকারা সিনেমা মুক্তির আগে বা উৎসব উপলক্ষে মায়ের কাছে আশীর্বাদ নিতে আসেন। তবে এবারের কালীপুজোয় রাজ-শুভশ্রীর সরল ভক্তি আর সাধারণ সাজে তাদের উপস্থিতিই যেন হয়ে উঠল নৈহাটির বড়মা পুজোর হাইলাইট (Highlight of Naihati Baro Ma Puja 2025)।