Tejashwi Yadav: দিদিদের দিলেন ‘তেজস্বী’ উপহার, নীতীশের ভোটদূর্গে সরাসরি হামলা

দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরো: নির্বাচনের মুখে বিহারে (Bihar) মহিলাদের ভোটব্যাঙ্ক ঘিরে শুরু হয়েছে জোর কৌশলী পাল্টা-পাল্টি। তেজস্বী যাদবের (Tejashwi Yadav) নেতৃত্বে আরজেডি এখন সরাসরি নীতীশ কুমারের (Nitish Kumar) ‘মহিলা-ভরসা’ ভেঙে দেওয়ার লক্ষ্যে আঘাত হানছে। আর তাই নির্বাচনের মাত্র দু’সপ্তাহ আগে মহিলা ভোটারদের কাছে পৌঁছাতে একের পর এক বড় ঘোষণা করে বাজিমাতের খেলায় নেমেছে আরজেডি। মূল টার্গেট ‘জীবিকা দিদি’রা, যারা এতদিন নীতীশ সরকারের সামাজিক উন্নয়ন যোজনার মুখ ছিলেন।

আরও পড়ুন: Retail market : অনলাইন রিটেলের চাপে ভাতৃদ্বিতীয়ার বাজারে মন্দা

মহিলা ভোটে ‘গেমচেঞ্জার’ হতে পারে এই ৫ প্রতিশ্রুতি

তেজস্বী যাদবের (Tejashwi Yadav) মঙ্গলবারের-সাংবাদিক সম্মেলনে পরপর পাঁচটি বড় প্রতিশ্রুতি ঘোষণা করা হয়, যেগুলোর লক্ষ্য একটাই, মহিলা ভোটারদের মন জেতা, বিশেষ করে গ্রামীণ ও স্বনির্ভর কর্মী মহিলাদের।

চাকরি ও সম্মান ‘জীবিকা দিদি’দের। চুক্তিভিত্তিক কাজ করা জীবিকা দিদিদের চাকরি এবার স্থায়ী করার প্রতিশ্রুতি। মাসিক বেতন করা হবে ৩০ হাজার টাকা। সুদের ছাড়সহ ২০২৭ সাল পর্যন্ত ঋণ মকুব। অতিরিক্ত ভাতা ২ হাজার ও ৫ লক্ষের স্বাস্থ্য বীমা কভার।

‘মাই-বহেন মান যোজনা’

রাজ্যের প্রতিটি মহিলা পাঁচ বছর ধরে মাসে ২ হাজার ৫০০ করে পাবেন। বছরে ৩০,০০০, পাঁচ বছরে মোট সহায়তা ১.৫ লক্ষ টাকা।

‘বেটি আয় যোজনা’

জন্ম থেকে উপার্জনক্ষম হওয়া পর্যন্ত প্রতিটি কন্যা সন্তানের জন্য আর্থিক সুরক্ষা। পড়াশোনা ও ভবিষ্যতের দায়িত্ব নেবে সরকার।

‘মা প্রকল্প’

দরিদ্র মায়েদের জন্য বাড়ি, খাদ্য ও স্থায়ী আয়ের ব্যবস্থা।

‘গৃহ-অন্ন সুরক্ষা’ ঘোষণা

প্রতিটি পরিবারকে খাদ্য সুরক্ষা ও সামাজিক সুরক্ষা।

তেজস্বী (Tejashwi Yadav) বলেন, “গ্রামে-শহরে কাজ হয় দিদিদের হাত ধরে, অথচ সরকার তাদের ন্যায্য সম্মান দেয় না। সেই অসম্মানের অবসান আনব আমরাই।” যদিও আরজেডির ঘোষণা নজরকাড়া, জেডিইউ এখনও বড় প্রতিশ্রুতি না দিলেও মহিলা ভোটের গুরুত্ব আঁচ করে ইতিমধ্যে কিছু পদক্ষেপের কথা জানিয়েছে—

‘মাই বহেন যোজনা’তে এককালীন ১০ হাজার টাকা সহায়তা।

বিধবা ভাতা বাড়িয়ে ১ হাজার ৪০০ টাকা।

স্থানীয় প্রশাসনে মহিলাদের জন্য ৫০% সংরক্ষণ।

আশা ও মমতা কর্মীদের বেতনবৃদ্ধির কথা তুলে ধরেছে তারা।

মহিলা ভোটাররা এবার কার দিকে?

বিহারে প্রায় ৩.৫ কোটি মহিলা ভোটার, যাদের ভোটপ্রবণতা গত কয়েক বছরে নির্বাচনের রেজাল্ট ঘুরিয়ে দিয়েছে। ২০২০-তে নীতীশ-বিজেপি জোট ৬০.৫% আসন জিতে নেয়, আর মহিলা ভোট ছিল সেই জয়ের মূল স্তম্ভ। এবার তেজস্বী সেই ভোটভিত্তিকে ভাঙতেই মুখ্যমন্ত্রী ক্যান্ডিডেট না হয়েও ঝাঁপিয়ে পড়েছেন মহিলা ভোটারদের ‘বিশ্বাসের জায়গা’ দখল করতে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole