নিউজ পোল ব্যুরো:বিহারের পর ভোটমুখী পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নিবিড় (এসআইআর) সংশোধনের প্রস্তুতি তুঙ্গে। সেই প্রেক্ষাপটে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর (Shantanu Thakur SIR) শরণার্থীদের আশ্বস্ত করতে গিয়ে বলেন,-“এসআইআর-এ নাম কাটা গেলে ভয়ের কিছু নেই, ভোটার কার্ড আমি করে দেব।”
আরও পড়ুন:https://thenewspole.com/2025/10/26/suvendu-adhikari-bhabanipur-bjp-stronghold-sir-preparation/
তিনি আরও বলেন,-“এসআইআর নিয়ে বিভ্রান্তিতে থাকবেন না। আগে নাগরিকত্বের জন্য আবেদন করুন। যাঁরা বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু, সশরীরে বাংলাদেশ থেকে আসা, তাঁরা নাগরিকত্বের আবেদন করুন। এসআইআর-এ একবারও নাম কাটা গেলে নাগরিকত্ব পাওয়ার পর আবার ভোটার তালিকায় নাম উঠবে। ভয় পাওয়ার কিছু নেই।”
শান্তনু (Shantanu Thakur SIR) আরও বলেন,-“যাঁরা ওপার থেকে আসা উদ্বাস্তু, রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলমান নন, তাঁরা ভুতুড়ে ভোটার নন। যত তাড়াতাড়ি সম্ভব সিএএ আবেদন করুন। নাগরিকত্ব পেলে আবার ভোটার কার্ড দেওয়া হবে। ভোটার কার্ড না থাকলে, সবাই আমার কাছে আসবেন, আমি করে দেব।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কhttp://:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
শান্তনুর মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়ে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন,-“সবচেয়ে বেশি ক্ষতি হতে চলেছে মতুয়া সম্প্রদায়ের। শান্তনু ঠাকুর এটাও বুঝে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। বলতে চাচ্ছেন, এসআইআর-এর বাদ গেলে সিএএ দিয়ে ঢোকাবেন। আবার ক্যাম্প করবেন। কিন্তু এটা ব্যর্থ চেষ্টা। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল পাশে আছেন। জনগণ বুঝছে, যে ক্রাইটেরিয়া অনুযায়ী বাদ দেওয়া হচ্ছে, তাতে মতুয়া সম্প্রদায়ের ওপর বিপুল প্রভাব পড়তে পারে।”
অন্যদিকে রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার মন্তব্য করেন,-“তৃণমূল চিৎকার করছে, ‘এসআইআর করতে দেব না’। নির্বাচন কমিশন কিছুদিনের মধ্যে শুরু করতে চলেছে। গোটা দেশে এসআইআর হবে। হিন্দু-মুসলিম নির্বিশেষে ভারতীয় হলে ভোটার তালিকায় নাম থাকবে। ভয়ের কিছু নেই।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এসআইআর সংশোধন ও ভোটার তালিকা নিয়ে এই বিতর্ক ভোটপ্রক্রিয়া ও সম্প্রদায়ের রাজনৈতিক আবেগের সঙ্গে সরাসরি জড়িত, যা আগামী বিধানসভা ভোটকে আরও উত্তপ্ত করে তুলতে পারে।
