Suvendu Adhikari Bhabanipur:‘এটা বিজেপি-র জায়গা, আপনারা প্রস্তুত তো!’— ভবানীপুর থেকে চ্যালেঞ্জ ছুঁড়লেন শুভেন্দু অধিকারী!

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো:ভবানীপুরে ‘বহিরাগত’ বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেই মন্তব্য করেছিলেন, তার প্রেক্ষিতে এবার সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়লেন বিজেপি নেতা ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari Bhabanipur)। ভবানীপুরকে ‘মিনি ইন্ডিয়া’ হিসেবে উল্লেখ করে তিনি জানালেন, এই কেন্দ্র বিজেপি-র জায়গা, যা তারা ধরে রাখবে এবং তার জন্য সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই চলছে।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/10/26/modi-mann-ki-baat-vande-mataram-150-years-celebration/

শুভেন্দু বলেন,-“ভবানীপুরে শিখ, সিন্ধি, মারোয়ারি, বিহার-উত্তরপ্রদেশের হিন্দিভাষী, ঝাড়খণ্ড, ওড়িশা, গুজরাতি, রাজস্থানের মানুষ রয়েছেন। সঙ্গে আছেন বাঙালি এবং বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থী। শিক্ষিত পরিবার, বর্ধিষ্ণু পরিবারও রয়েছেন। এই বৈচিত্র্য ও মিলন এখানে দেখাই ‘মিনি ইন্ডিয়া’। বিজেপি এখানে আছে, এই জায়গা ধরে রাখাই আমাদের কাজ।”

তিনি আরও বলেন,-“আমাদের তথাগত রায়, শিক্ষাবিদ, ত্রিপুরার রাজ্যপাল হয়েছিলেন। ২০১৪ সালে এখান থেকে তিনি মাত্র ৪০০ ভোটের লিডে জয়ী হন। সেই স্মৃতি মনে রেখেই আমরা এখানে কাজ চালাচ্ছি। ভোটের প্রস্তুতি চলবে। যারা এখানে আসে এবং চেষ্টা করে ভোট প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে, তাঁদের প্রতিহত করা আমাদের দায়িত্ব।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কhttp://:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari Bhabanipur) এসআইআর (SIR) প্রসঙ্গে বলেন,-“নির্বাচন কমিশন সম্ভবত আগামীকাল এসআইআর শুরু করবে। বাড়ি বাড়ি ভোটার তালিকা কর্মকর্তারা যাবেন। মুখ্যমন্ত্রীর কেন্দ্র হলেও ভয় পাবেন না। চারটি পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস অফিসার ইতিমধ্যেই সাসপেন্ড হয়েছে। আরও দু’জন সাসপেন্ড হওয়ার পথে। বিচার-বিবেচনা চলছে। প্রতিটি ধাপ আমরা নজর রাখছি।”

তিনি সাফ জানিয়েছেন, ভবানীপুরে বিজেপি শক্তিশালী এবং এই কেন্দ্র ধরে রাখাই তাদের মূল লক্ষ্য। তিনি এক প্রকার রাজনৈতিক বার্তা দিয়েছেন যে, যেকোনও চ্যালেঞ্জের মুখোমুখি হলেও বিজেপি মাঠে সক্রিয় ও প্রস্তুত।বিশ্লেষকরা মনে করছেন, শুভেন্দুর এই মন্তব্য ২০২১ সালের নন্দীগ্রাম নির্বাচনের পুরনো টক্করের স্মৃতি জাগিয়েছে এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ভবানীপুরে বিজেপি ও তৃণমূলের প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র করে তুলবে। রাজনৈতিক প্রেক্ষাপটে, এসআইআর (SIR)-এর প্রস্তুতি, ভোটার তালিকা সংশোধন এবং কেন্দ্রীয় সরকারের এই ইঙ্গিতপূর্ণ হস্তক্ষেপ রাজ্যের ভোটপ্রক্রিয়া ও সম্প্রদায়ের আবেগকে আরও উত্তপ্ত করবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভবানীপুর শুধু একটি কেন্দ্র নয়, বরং এখানে অনুষ্ঠিত যেকোনও নির্বাচনী টক্কর রাজ্যের রাজনৈতিক দিশা নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। আগামী নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর এই বার্তা রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা উসকে দিয়েছে।