PM Modi speech Mann Ki Baat:‘মন কি বাত’ থেকে বাঙালি গর্বে শান, ‘বন্দেমাতরম’-এর দেড়শো বছর উদযাপনের বার্তা দিলেন প্রধানমন্ত্রী!

রাজনীতি

নিউজ পোল ব্যুরো:রবিবারের ‘মন কি বাত’ অনুষ্ঠানে ফের ভারতীয় ঐতিহ্য ও বাঙালি অস্মিতার সুরে অনুরণিত হল প্রধানমন্ত্রীর কণ্ঠস্বর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’–এর দেড়শো বছর উপলক্ষে বিশেষ উদযাপনের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের নাগরিকদেরও আহ্বান জানালেন এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে তোলার জন্য।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/10/26/bikash-ghosh-bjp-controversy-bongaon-viral-video/

প্রধানমন্ত্রী বলেন,-“ভারতের জাতীয় স্তোত্র ‘বন্দেমাতরম’ আমাদের সভ্যতার ভিত্তি স্থাপন করেছে। এর প্রথম লাইনই প্রতিটি ভারতীয়ের মনে আবেগের জোয়ার তোলে। এই একটি শব্দ হাজারো অনুভূতিকে ধারণ করে, যা মাতৃভূমির সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করে।”

তিনি আরও যোগ করেন,-“দেশের ১৪০ কোটি নাগরিককে ঐক্যবদ্ধ রাখার ক্ষমতা রয়েছে ‘বন্দেমাতরম’-এর মধ্যে। যে কোনও বিপদের সময় এই স্তুতি আমাদের দেশাত্মবোধকে জাগিয়ে রাখবে।”

প্রসঙ্গত, ১৮৭৬ সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সংস্কৃত ও বাংলার সংমিশ্রণে রচনা করেন ‘বন্দেমাতরম’ গানটি। পরে ১৮৮২ সালে এটি প্রকাশিত হয় তাঁর অমর উপন্যাস ‘আনন্দমঠ’-এ। আগামী বছর সেই সৃষ্টির দেড়শো বছর পূর্ণ হবে, আর সেই উপলক্ষেই বিশেষ উদযাপনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী।

‘মন কি বাত’-এর ১২৭তম পর্বে মোদী শুধু ‘বন্দেমাতরম’ নয়, স্মরণ করেছেন বাংলার কৃতী সন্তান রবীন্দ্রনাথ ঠাকুরকেও। তিনি উল্লেখ করেন,“রবীন্দ্রনাথ ঠাকুরই প্রথমবারের মতো এই গানটি গেয়েছিলেন। তাঁর কণ্ঠে বন্দেমাতরম প্রথমে সারা দেশকে আবেগে ভরিয়ে তুলেছিল।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কhttp://:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ও— যেমন বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন, পরিবেশ রক্ষায় ‘এক পেড মাকে নাম’ (একটি গাছ মায়ের নামে) উদ্যোগ, এবং দেশের নিরাপত্তারক্ষীদের প্রতি শ্রদ্ধা নিবেদন।

 

মোদী বলেন,-“গত বছর আমাদের বিএসএফ ও সিআরপিএফের সাহসী কুকুররা ছত্তীসগঢ়ে ৮ কেজির বেশি বিস্ফোরক খুঁজে বের করেছিল। এরা শুধু প্রাণী নয়, এরা আমাদের নিরাপত্তারক্ষী, আমাদের নীরব বীর।”

 

দেশজুড়ে এখন শুরু হয়েছে ‘বন্দেমাতরম’-এর দেড়শো বছর উদযাপনের প্রস্তুতি। প্রধানমন্ত্রী মোদীর আহ্বান—“এই গান শুধু একটি সুর নয়, এটি আমাদের আত্মার প্রতিধ্বনি। আসুন, আমরা সবাই মিলে মাতৃভূমির প্রতি শ্রদ্ধা জানাই— বন্দেমাতরম!”