Assembly Election 2026: ৭৪ ভোটের লিড, রাজারহাট গোপালপুরে ২০২৬-এ হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রটি ২০২৬-এর আগে ক্রমশই এক “মার্জিনাল ব্যাটলগ্রাউন্ড”-এ পরিণত হচ্ছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল এই আসনের রাজনৈতিক সমীকরণকে নতুনভাবে সামনে এনেছে। তৃণমূল কংগ্রেস মাত্র ৭৪ ভোটে এগিয়ে, যা কার্যত হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দেয়। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সামান্য ভোটের ওঠানামাই কি এবার ফল নির্ধারণ করবে?

প্রথমত, এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিষয়টি বড় ফ্যাক্টর হতে পারে। যদি সত্যিই উল্লেখযোগ্য সংখ্যক “ভুয়ো” বা বিতর্কিত নাম বাদ যায়, তাহলে সেটি কার ভোটব্যাঙ্কে বেশি প্রভাব ফেলবে, সেটাই মূল প্রশ্ন। শহুরে এই কেন্দ্রে ভোটার প্রোফাইল তুলনামূলকভাবে মিশ্র হলেও, সংগঠিত ভোটব্যাঙ্কে সামান্য কাটছাঁটও ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন: Election Commission: ফর্ম ৬ ভর্তি প্যাকেট সহ এক যুবককে হাতেনাতে ধরার পর তুমুল উত্তেজনা, হাতাহাতিতে উত্তপ্ত স্ট্যান্ড রোড

দ্বিতীয়ত, সিপিএম বা বাম ভোটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৪-এ। ২০২৪-এ সিপিএম প্রায় ৩০ হাজারের বেশি ভোট পেয়েছে। এই ভোট যদি বিজেপির দিকে আংশিক সরে যায়, তাহলে বিজেপির পক্ষে সরাসরি লাভ হতে পারে। তবে যদি বাম ভোট নিজেদের ঘরেই থাকে বা তৃণমূল-বিরোধী ভোট বিভক্ত হয়, তাহলে তৃণমূলেরই সুবিধা।

তৃতীয়ত, বিজেপির কৌশলগত পরিবর্তনও নজরকাড়া। আগে যেখানে মূলত হিন্দু ভোট সংহত করার ওপর জোর ছিল, এবার তারা সংখ্যালঘু ভোটের দিকেও কিছুটা নজর দিচ্ছে। যদিও এই কেন্দ্রে সংখ্যালঘু ভোটার সংখ্যা খুব বেশি নয়, তবুও সামান্য শিফটও টাইট লড়াইয়ে প্রভাব ফেলতে পারে।

অন্যদিকে, তৃণমূলের একটি বড় শক্তি সংখ্যালঘু ও শহুরে নিম্ন-মধ্যবিত্ত ভোটব্যাঙ্ক। সেখানে যদি হুমায়ুন কবিরের মতো নতুন শক্তি কিছুটা প্রভাব ফেলতে পারে, তাহলে তৃণমূলের ভোটে ফাটল ধরার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

সব মিলিয়ে, রাজারহাট গোপালপুরে লড়াইটা আর একতরফা নেই। এটি এখন সম্পূর্ণরূপে “নাম্বার গেম” যেখানে সামান্য ভোট সরে যাওয়াই জয়ের সমীকরণ বদলে দিতে পারে। ২০২৬-এ এই কেন্দ্র পশ্চিমবঙ্গের অন্যতম হাই-প্রোফাইল ও অনিশ্চিত আসন হয়ে উঠতে চলেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole