নিউজ পোল ব্যুরো: বয়স নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না মলাইকা (Malaika) অরোরার। ২০১৯ সালে তিনি ৪৬ বছর পূর্ণ করেছিলেন। কিন্তু ২০২৫ সালে এসে কী ভাবে তাঁর বয়স ৫০ হতে পারে, তা নিয়ে নেট দুনিয়ায় শুরু হয়েছিল তর্ক-বিতর্ক। কেউ বলেছিলেন, মলাইকা (Malaika) নাকি ৫২-এর কোঠায়, আবার কেউ বিশ্বাসই করতে রাজি নন যে এত বছর পেরিয়ে গিয়েছে তাঁর জীবনে। অবশেষে সব জল্পনায় ইতি টেনে মুখ খুললেন অভিনেত্রী নিজেই।
২৩ অক্টোবর ছিল মলাইকার জন্মদিন। পুত্র আরহান এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে দিনটি উদ্যাপন করেছেন তিনি। পার্টির ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। কিন্তু নজর কেড়েছিল জন্মদিনের কেক— যার উপরে স্পষ্ট লেখা ছিল “৫০”। মুহূর্তের মধ্যেই নেটাগরিকেরা প্রশ্ন তোলেন, আসল বয়স ঠিক কত? ‘উইকিপিডিয়া’-তে যেখানে লেখা রয়েছে ৫২, সেখানে কেকের সংখ্যাটি দেখে বিভ্রান্ত অনুরাগীরা। তবে অনেকেই জানিয়েছেন, মলাইকা (Malaika)-র কাছে বয়স কেবলমাত্র একটি সংখ্যা, আর তিনি সহজেই নিজের প্রাণশক্তি ও সৌন্দর্যে সময়কে হার মানান।
রবিবার রাতে নিজের জন্মদিনের আরও কিছু ছবি ভাগ করে নেন মলাইকা (Malaika)। তাতে তিনি লেখেন, “আমার মন ভরে গিয়েছে। আমার ৫০তম জন্মদিনকে এত আনন্দময় করে তোলার জন্য সকলকে ধন্যবাদ।” সেই পোস্টের মাধ্যমেই স্পষ্ট করে দেন, হ্যাঁ, তাঁর বয়স এখন ৫০। বোন অমৃতা অরোরা-ও মজার ছলে লিখেছেন, “গত কয়েক বছর ধরে শুনছি তুমি ৫০। যাক, অবশেষে সত্যিই ৫০ পূর্ণ করলে!” তবু অনেকেই মানতে নারাজ। তাঁদের মতে, মলাইকা (Malaika) আজও ২৫ বছরের তরুণীর মতোই উজ্জ্বল। বলিউডের এই ‘ফিটনেস কুইন’-এর সৌন্দর্য ও আত্মবিশ্বাসই যেন সময়কে থামিয়ে দিয়েছে। তাই তাঁর বয়স যতই নিয়ে বিতর্ক হোক না কেন, একথা অস্বীকার করার উপায় নেই— মলাইকা (Malaika) এখনও গ্ল্যামার ও গ্রেসের প্রতীক হয়ে রয়েছেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
