BMRC : রাজারহাটে পথচলা শুরু বিএমআরসি-র নতুন শাখা ‘নেফ্রন হসপিটাল’, বিশ্বমানের চিকিৎসায় নতুন দিগন্ত

কলকাতা প্রযুক্তি স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো: কলকাতার চিকিৎসা পরিসরে (Healthcare in Kolkata) নতুন দিগন্তের সূচনা হল। শহরের মানুষের আস্থার প্রতীক বিএমআরসি মাল্টিস্পেশালিটি হাসপাতাল (BMRC Multispeciality Hospital) এবার তাদের প্রতিশ্রুতি আরও বিস্তৃত করতে এগিয়ে এসেছে এক নতুন অধ্যায়ে। রোগীর প্রতি সহানুভূতি, আধুনিক চিকিৎসা প্রযুক্তি (Advanced Medical Technology) এবং অভিজ্ঞ চিকিৎসক দলের (Experienced Doctors) হাত ধরে বিএমআরসি(BMRC) ইতিমধ্যেই বহু মানুষের জীবনে আশার আলো জ্বেলেছে। এবার সেই আলোকরশ্মি পৌঁছে গেল আরও কাছাকাছি, রাজারহাটে।

আরও পড়ুন : Chhath Puja 2025 : রানাঘাট চূর্ণী নদীর তীরে ছটপুজোর ঢল, সূর্য দেবতার আরাধনায় ভোররাত থেকেই ভক্তদের ভিড়

আজ, মঙ্গলবার রাজারহাটের আনন্দকেশরী পাথরঘাটা পঞ্চায়েতের শনি মন্দিরের কাছে উদ্বোধন হচ্ছে বিএমআরসি(BMRC)-র নতুন শাখা ‘নেফ্রন হসপিটাল (Nephron Hospital)’। এটি শুধু একটি নতুন হাসপাতাল নয়, বরং বিশ্বমানের চিকিৎসা (World-class Treatment) ব্যবস্থার এক অনন্য সংযোজন। নেফ্রন হসপিটালে থাকছে পলিক্লিনিক (Polyclinic), ডায়াগনস্টিক সেন্টার (Diagnostic Centre), ওপিডি (OPD) এবং ২৪ ঘণ্টা ইমারজেন্সি সার্ভিস (24 Hours Emergency Service) সহ সবধরনের আধুনিক চিকিৎসা পরিকাঠামো (Modern Infrastructure)। এখানকার চিকিৎসকরা হৃৎপিণ্ড (Cardiology), ফুসফুস (Pulmonology), কিডনি (Nephrology), অস্থি (Orthopaedics), মা ও শিশু (Mother and Child Care) সহ একাধিক বিশেষ শাখায় বিশেষজ্ঞ।

বিশেষভাবে উল্লেখযোগ্য, এখানে থাকছে কিডনি প্রতিস্থাপনের (Kidney Transplant) মতো জটিল সার্জারিরও (Critical Surgery) সুযোগ, যা এই হাসপাতালকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে। রক্ত পরীক্ষা (Blood Test), ইসিজি (ECG), আল্ট্রাসাউন্ড (Ultrasound) সহ বিভিন্ন ডায়াগনস্টিক পরিষেবাও (Diagnostic Services) প্রতিদিনই পাওয়া যাবে। উদ্বোধনের দিনে হাসপাতালের পক্ষ থেকে আয়োজিত হয়েছে এক সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্যশিবির (Free Health Camp) জনসেবার বার্তা নিয়ে সকাল ৯টায় শুরু হবে এই উদ্যোগ। এলাকার মানুষ এখানে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করতে পারবেন বিনামূল্যে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

বিএমআরসি(BMRC)-র এই নতুন পদক্ষেপ শুধু চিকিৎসা নয়, বরং মানুষের পাশে থাকার এক দৃঢ় অঙ্গীকার। সাশ্রয়ী মূল্যে (Affordable Healthcare) মানসম্পন্ন চিকিৎসা (Quality Treatment) ও পরিশ্রমী মেডিক্যাল টিম (Dedicated Medical Team)-এর সমন্বয়ে নেফ্রন হসপিটাল রাজারহাটে এক নতুন স্বাস্থ্য অধ্যায়ের সূচনা করতে চলেছে।স্বাস্থ্যই সম্পদ (Health is Wealth) এই বিশ্বাসকে সামনে রেখে বিএমআরসি(BMRC)-এর নতুন উদ্যোগ ‘নেফ্রন হসপিটাল’ প্রতিটি মানুষের পাশে থেকে প্রতিশ্রুতি দিচ্ছে নিরাপদ, আধুনিক ও মানবিক চিকিৎসার।