100 days MGNRGEA: তৃণমূলের হাতে তুরুপের তাসঃ বিশেষজ্ঞ

breakingnews রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরোঃ পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার কার্যত তুলোধনা করলেন বিরোধী শিবিরকে। মঙ্গলবার তৃণমূল ভবনে বসে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক (MGNRGEA) নির্দেশকে হাতিয়ার করে কেন্দ্র সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি । কেনই বা এই সুযোগ হাতছাড়া করবেন তিনি। শুধু প্রদীপ মজুমদারই নয়। আগামী কয়েক মাস জুড়ে বাংলার ছোট -মেজ- বড় নেতারা খোদ সুপ্রিম কোর্টের ধাক্কাকে শতগুণ ব্যবহার করবেন বিজেপিকে। অন্তত রাজ্যের রাজনৈতিক বিশেষজ্ঞরা সে কথাই আগাম জানিয়ে দিচ্ছেন। যদিও খুব সাদা চোখে যারা দেখতে ভাল বাসেন, বস্তুত তারাও হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের সুপ্রিম ধাক্কাকে তুরুপের তাস বলে মনে করছেন।
মঙ্গলবার তৃণমূল ভবনের সাংবাদিক সম্মেলনে বসে প্রদীপ মজুমদার বিশেষভাবে ১০০ দিনের কাজ (MGNREGA) প্রকল্প ও কেন্দ্রের আর্থিক বরাদ্দ বন্ধ করার প্রসঙ্গটি তুলে ধরেন। সদ্য সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রেখেছে এবং কেন্দ্রের আবেদন খারিজ করে ১০০ দিনের কাজ আবারও চালুর নির্দেশ দিয়েছে, যা রাজ্য সরকারের পক্ষে গুরুত্বপূর্ণ একটি আইনি জয় বলে মনে করা হচ্ছে ।
[আরও পড়ুন]  http://রাষ্ট্রপতি শাসনের ইঙ্গিত! SIR-এর আবহে শুভেন্দুর মন্তব্যে ফের চড়ছে রাজনৈতিক পারদ
পঞ্চায়েত মন্ত্রী ও তৃণমূল মুখপাত্ররা বলেন, “এর আগে হাইকোর্ট থাপ্পড় মেরেছিল, এবার সুপ্রিম কোর্টেরও ধাক্কা খেল কেন্দ্র। এরপরও যদি টাকা না দেয়, তাহলে ওদের বাংলা বিদ্বেষই প্রমাণ হবে”। পঞ্চায়েত মন্ত্রী বলেন, প্রায় তিন বছর ধরে প্রকল্প বন্ধ থাকার পরও কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গকে তার ন্যায্য প্রাপ্য টাকা থেকে বঞ্চিত করছে। মন্ত্রী আরও দাবি করেন, রাজ্য সরকার কেন্দ্রীয় দলের তদন্তে সব তথ্য দিয়েছে, তার পরেও বরাদ্দ পাওয়া যায়নি । ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করলে দেখা যায় , কলকাতা হাইকোর্ট ১০০ দিনের কাজ প্রকল্প(MGNRGEA)পুনরায় চালুর নির্দেশ দেয় এবং তাতে কেন্দ্র আপত্তি জানিয়ে সুপ্রিম কোর্টে যায় । সুপ্রিম কোর্ট কেন্দ্রের আবেদন খারিজ করে মূলত হাইকোর্টের নির্দেশই বহাল রাখে, ফলে কেন্দ্র সরকারকে আবার রাজ্যে ওই প্রকল্প চালু করতে হবে । যে রাজনৈতিক বার্তা সুপ্রিম কোর্টের হাত ধরে তৃণমূলের হাতে এল তা যে কোন ব্রহ্মস অস্ত্রের চেয়েও শক্তিশালী। এখন বিজেপির হাতে একটা অস্ত্র আছে। সেটা কেন্দ্রের পরিচালিত নির্বাচন কমিশনের ভোটার তালিকায় ত্রুটি সংশোধনের কাজ। সেই কাজ যদি রাজ্যের সব মহলকে প্রশ্নাতীতভাবে চুপ করাতে পারে তাদের পরিচ্ছন্ন ভাবমূর্তির সাহায্যে একমাত্র তাহলেই লড়বার মাটিটুকু পাবে। তৃণমূল ভবনে এই বক্তব্যে দল স্পষ্টভাবে কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বৈষম্য ও রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে ধরেছে। তৃণমূল এতদিন যে রাজ্য বঞ্চনার কথা বলে এসেছে। পুনরায় কেন্দ্র টাকা না দিলে সেই বাংলা বিদ্বেষের পালে আরও হাওয়া লাগবে এবং বিজেপির বঙ্গতরীর ভরাডুবি হবে। সোজা ভাষায় সুপ্রিম কোর্টের নির্দেশকে হাতিয়ার করে কেন্দ্র সরকারকে রাজনৈতিকভাবে চাপে ফেলতে সচেষ্ট হয়েছে trinamool।