নিউজ পোল ব্যুরো: রানাঘাট চূর্ণী নদীর তীরে আজ ভোর থেকেই শুরু হয়েছে ভক্তিময় ছটপুজোর (Chhath Puja 2025) মহোৎসব। নদীয়া (Nadia) জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থী ভোররাতেই এসে জড়ো হয়েছেন রানাঘাটের (Ranaghat) চূর্ণী নদীর (Churni River) ঘাটে। সূর্য দেবতার আরাধনায় মেতে উঠেছেন নারী-পুরুষ, ছোট-বড় নির্বিশেষে সকলে। ঘাটজুড়ে চলছে নানা আচার-অনুষ্ঠান, মন্ত্রোচ্চারণ আর ঢাকঢোলের তালে তালে ভক্তদের উচ্ছ্বাসে মুখরিত হয়েছে গোটা এলাকা। প্রতি বছর ছটপুজোকে(Chhath Puja 2025) কেন্দ্র করে নদীয়া জেলার এই অংশে বিশেষ উৎসবের আমেজ দেখা যায়। ভোররাত থেকেই নদীর তীরে পুণ্যার্থীরা সূর্যোদয়ের আগমুহূর্তে অর্ঘ্য নিবেদন করতে আসেন। শুদ্ধতা, সংযম ও ভক্তির মধ্য দিয়ে তারা সূর্য দেবতার উদ্দেশ্যে প্রার্থনা জানান পরিবারের মঙ্গল ও সমৃদ্ধির জন্য। আজ সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই নদীর জলে দাঁড়িয়ে ভক্তরা ‘উষা অর্ঘ্য’ (Usha Arghya) প্রদান করেন।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পৌরসভা, পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠন মিলে ঘাটে ভিড় নিয়ন্ত্রণ, জলকুণ্ডে বাঁশের ব্যারিকেড, আলোকসজ্জা, পানীয় জলের ব্যবস্থা এবং মেডিকেল ক্যাম্পেরও আয়োজন করা হয়েছে। শহরের বিভিন্ন সামাজিক সংগঠন ও ক্লাবের সদস্যরা সক্রিয়ভাবে সহযোগিতা করছেন পুণ্যার্থীদের সহায়তায়(Chhath Puja 2025)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
চূর্ণী নদীর তীর আজ যেন এক অন্য রূপ ধারণ করেছে(Chhath Puja 2025)। নদীর ধারে সারি সারি প্রদীপ , কলা-নারকেল-আখে সাজানো পূজার থালা, আর সোনালি আলোয় ঝলমল করছে সকালের সূর্য। মহিলারা ঐতিহ্যবাহী শাড়ি পরে, হাতে অর্ঘ্যের ঝাঁপি নিয়ে সূর্য দেবতার উদ্দেশ্যে প্রণাম করছেন। তাদের মুখে শোনা যাচ্ছে ছট মাইয়ের (Chhathi Maiya) বন্দনা ও ভজন। এই পবিত্র উৎসব শুধুমাত্র ধর্মীয় নয়, এটি এক সামাজিক মিলনক্ষেত্রও বটে। নদীয়ার মানুষ বছরভর এই দিনের অপেক্ষায় থাকেন। প্রভাতের আলোয় চূর্ণী নদীর তীরে ছটপুজোর(Chhath Puja 2025) এমন মনোমুগ্ধকর দৃশ্য যেন গোটা রানাঘাটকে আজ ভক্তিতে ও আনন্দে ভরিয়ে তুলেছে।
